Calcutta High Court: সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ, বিরাট বিপদে দুর্নীতির মাথারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ১৯১১ জনের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে এই মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি। একইসঙ্গে সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ Rohit Sharma: দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান রোহিতের, লিড বাড়ানোর লড়াইয়ে ভারত

এদিন ১৯১১ জনের সুপারিশ কে করেছে? তা জিজ্ঞেস করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের আইনজীবী জানান, এই সময় কমিশনের চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। বিচারপতির নির্দেশ, সুবীরেশ ভট্টাচার্যকে জানাতে হবে কারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত? এমনকি নাম জানাতে ভয় পেলে তাঁর জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আদালতের আরও বড় নির্দেশ, যতক্ষণ না সুবীরেশ ভট্টাচার্য নিজেকে নির্দোষ প্রমাণ করছেন, তিনি তাঁর পিএইচডি, স্নাতকোত্তর ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। একইসঙ্গে বিচারপতির বক্তব্য, নাম না জানালে মনে করে নেওয়া হবে সুবীরেশ ভট্টাচার্য নিয়োগ দুর্নীতির প্রধান মাথা।

সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ, কী কী নির্দেশিকা
সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ, কী কী নির্দেশিকা

উল্লেখ্য, শুক্রবার ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের আরও নির্দেশ, এই ১৯১১ জনকে আতদিনের বেতন ফেরত দিতে হবে। পাশাপাশি বিচারপতি জানিয়েছেন, আমি মনে করি এরা আর কোনও দিন চাকরি বসতে পারবে না। এই ১৯১১ জনকে কে সুপারিশ দিয়েছিল? সেই নাম প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ, কী কী নির্দেশিকা

সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ, কী কী নির্দেশিকা
সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ, কী কী নির্দেশিকা

এর আগে অবশ্য নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশকেই মাথা বলে মনে করছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তকারী সংস্থাকে বারবার নির্দেশ দিচ্ছিলেন সুবীরেশকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে আসতে পারে। যদিও সুবীরেশ প্রথম থেকেই দাবি করছিলেন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাহলে নিয়োগের সমস্য সুপারিশ করতেন কে? আদালতের নির্দেশ, নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারা অবধি স্নাতকোত্তর ডিগ্রি, পিএইচডি ডিগ্রি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত