Rohit Sharma: দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান রোহিতের, লিড বাড়ানোর লড়াইয়ে ভারত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কয়েকদিন আগে একদিনের সিরিজে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। কিন্তু টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন সেঞ্চুরি ছিল না তার। ফলে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার কাছে নিজের ব্যাটিং প্রমাণ করার আলাদা একটা তাগিদ ছিল।

আরও পড়ুনঃ চোট সারিয়ে দলে ফিরছেন শ্রেয়স, দিল্লি টেস্টে দলে থাকবেন নাইট অধিনায়ক

দীর্ঘদিন শতরান না পাওয়ার জ্বালা, পাশাপাশি বুঝিয়ে দেওয়া টেস্টে তাকে অধিনায়ক রেখে ভুল করেনি টিম ম্যানেজমেন্ট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১৭৭ রানে গুটিয়ে যাওয়ার পর পিচ নিয়ে বিতর্ক আরও জোরাল হয়েছে। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মার চওড়া ব্যাটে প্রমাণ করে দিলেন পিচে কোনও ‘জুজু’ নেই।

দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান রোহিতের, লিড বাড়ানোর লড়াইয়ে ভারত

নাগপুরে অজি স্পিনারদের ঘূর্ণি সামলে অনবদ্য সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। টেস্ট কেরিয়ারের নবম শতরান সেরে ফেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা । তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টের খুব কঠিন সময় এল এই লড়াকু শতরান।

দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান রোহিতের, লিড বাড়ানোর লড়াইয়ে ভারত
দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান রোহিতের, লিড বাড়ানোর লড়াইয়ে ভারত

আর তাই রোহিতের মারকুটে ব্যাটিংকে প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের সঙ্গে তুলনা করলেন রবি শাস্ত্রী । শাস্ত্রী বলেন, “রোহিত যদি পুরো ইনিংস খেলে দেয়, তাহলে অস্ট্রেলিয়ার কপালে কিন্তু দুঃখ আছে। ও এমন ব্যাটার যে কোনও বোলারকে শান্তিতে থাকতে দেবে না। পালটা মার দিয়ে বিপক্ষকে চাপে রাখবেই।

দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান রোহিতের, লিড বাড়ানোর লড়াইয়ে ভারত

দেড় বছর পর লাল বলের ক্রিকেটে শতরান রোহিতের, লিড বাড়ানোর লড়াইয়ে ভারত

ওকে ব্যাটিং করতে দেখলেই বীরুর কথা মনে পড়ে যায়। বীরু ফর্মে থাকলে বোলারদের এভাবেই খুন করত। রোহিত নিজের কেরিয়ারে সেটাই করে আসছে। ওর মারকুটে ইনিংসের জন্য মিডল অর্ডারের ব্যাটাররা স্বস্তিতে থাকে।” প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৯১ রান করেছে রোহিত ১০৪ ও জাদেজা ১২ রানে ব্যাট করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত