নজরবন্দি ব্যুরো: লোকসভায় এখনও চলছে অধিবেশন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত অধিবেশনের সময়সীমাকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ওম বিড়লা। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে এদিন অমিত শাহ বলেন, অনাস্থা প্রস্তাব ব্যর্থ হবে, মোদী সরকারই ক্ষমতায় আসবে। আর কী কী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী?
আরও পড়ুন: লাল ষড়যন্ত্র! কারাতের ‘চিন যোগ’ নিয়ে সরব সুকান্ত, ফাঁস পরিকল্পনা
সংসদে প্রত্যাবর্তন করে বুধবার বক্তব্য রেখেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজই আবার শেষ লগ্নে বক্তৃতা করলেন অমিত শাহ। বৃহস্পতিবার বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে মুখ খুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই অমিত শাহ বিরোধী শিবিরকে ধুয়ে দিলেন। এদিন শাহ বলেন, “গত ৯ বছরে মোদী ৫০ বার উত্তর-পূর্ব ভারতে গিয়েছেন, এঁরা মণিপুর নিয়ে জবাব চাইছেন। এঁরা উত্তর-পূর্ব ভারতের জন্য কী করেছে? আমাকে একজন প্রধানমন্ত্রী দেখান তো যিনি ১০ বছর বা তার বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকার পরও এত বার উত্তর-পূর্ব ভারতে গিয়েছেন? মণিপুরের হিংসা খুব লজ্জার,কিন্তু মণিপুর নিয়ে রাজনীতি আরও লজ্জার এই অনাস্থা প্রস্তাব ব্যর্থ হবে, মোদী সরকার আবার ক্ষমতায় আসবে, কারণ মোদী সরকারের উপর আপনাদের আস্থা না থাকতে পারে, কিন্তু জনতার আস্থা আছে”।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহকে সরানোর দাবি নিয়ে তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী তখন বদলানো হয়, যখন তিনি সহযোগিতা করেন না। মুখ্যমন্ত্রী সহযোগিতা না করলে, তাঁকে সরানো যেতে পারে। কিন্তু মণিপুরের মুখ্যমন্ত্রী সহযোগিতা করেছেন।’’ মণিপুরে কতজনের মৃত্যু হয়েছে, তারও হিসাব দিলেন শাহ। বললেন, ‘‘মণিপুরে হিংসায় এখনও পর্যন্ত ১৫২ জন মারা গিয়েছেন।’’
#WATCH | ‘UPA’ was a good name..why did they need to change the name of the alliance? UPA was involved in scams amounting to over Rs 12 lakh crores…Who was involved in Bofors scam, 2G spectrum scam, CWG scam, Coal scam, Adarsh scam, National Herald scam, Vadra’s DLF scam,… pic.twitter.com/MDDPgb7EIQ
সদ্য প্রকাশিত
ভেঙেও মচকালেন না অভিষেক! ১১ ঘণ্টার ED জেরার পর ১১ পয়েন্টে পাল্টা আক্রমণ তৃণমূল সেনাপতির
মহিলাদের নিয়ে আপত্তিকর কথাবার্তা! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের দাবি NCPI নেত্রী কাকলির— ANI (@ANI) August 9, 2023
মণিপুরে যা হয়েছে, তাকে সমাজের কলঙ্ক বলে মন্তব্য করলেন শাহ। তবে একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘যাঁরা ওই ভিডিয়ো করেছিলেন বা যাঁরা ওই ভিডিয়ো হাতে পেয়েছিলেন, তাঁরা ওই ভিডিয়ো পুলিশের হাতে তুলে না দিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিলেন কেন?’’ শাহ বললেন, ‘‘যদি রেকর্ড দেখেন তাহলে জানতে পারবেন, ওই ভিডিয়ো হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পদক্ষেপ করেছিল।’’



