Rahul Gandhi: ছিলেন ৬০৯ নম্বরে, কোন জাদুতে দ্বিতীয় নম্বরে আদানি? সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদানি ইস্যুতে মঙ্গলবার সরগরম হয়ে রইল সংসদ। এদিন লোকসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে গৌতম আদানির সম্পর্কের ব্যাখা দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কংগ্রেস রাহুল গান্ধী। দু-একটা ব্যবসা থেকে কি করে ১০ টি ব্যবসা? ২০১৪ সালে আদানি ছিলেন ৬০৯ নম্বরে। সেখান থেকে কোন জাদুতে দ্বিতীয় নম্বরে পৌঁছে গেলেন তিনি? সেই যুক্তিও দেন কংগ্রেস সাংসদ।

আরও পড়ুনঃ East West Metro: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই

এদিন রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, ২০১৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় আদানি ৬০৯ নম্বরে ছিলেন, তারপরে জাদু ঘটেছে এবং দুই নম্বরে পৌঁছেছেম। ভারত জোড় যাত্রার সময়, লোকেরা জিজ্ঞাসা করেছিল যে কীভাবে তিনি এতটা সফল হলেন এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কী সম্পর্ক? এরপরেই মোদি ও আদানির একটি ছবি সংসদে তুলে ধরেন রাহুল। ক্ষোভে ফেটে পড়েন শাসক দলের সাংসদরা।

FoWpfyvagAAu0wQ

একইসঙ্গে রাহুলের প্রশ্ন, যে কোনও ব্যবসায় প্রবেশ করে বিনিয়োগ করা মাত্রই সফল হন আদানি। কীভাবে? আগে যারা দু একটি ব্যবসা ছিল, তিনি কীভাবে ১০ টি ব্যবসার সঙ্গে যুক্ত হন? তাঁর বক্তব্য, এর আগে বিমানবন্দর উন্নয়ন পরিকল্পনার জন্য নিয়ম ছিল ভারত সরকারের। সেই নিয়ম বদল করে নতুন নিয়ম এনে আদানির হাতে সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আদানিজির সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক জানতে চায় দেশ।

ছিলেন ৬০৯ নম্বরে, কোন জাদুতে দ্বিতীয় নম্বরে আদানি? প্রশ্ন রাহুলের 

FoWqNubaMAA1eJ5রাহুলের কথায়, প্রধানমন্ত্রীর ইজরায়েল সফরের পরেই, আদানি প্রতিরক্ষা খাতের জন্যও টেন্ডার পেয়েছিলেন। আদানি জাহাজ ও ছোট অস্ত্রের রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডারও পান। আদানিৃ ভারত ও ইসরায়েলের সম্পূর্ণ প্রতিরক্ষা চুক্তি পায়। রাহুল গান্ধী বলেন যে প্রতিরক্ষা চুক্তির ৯০ শতাংশ ইজরায়েল সফরে আদানির হাতে চলে যায়। যা নিয়ে তোলপাড় শুরু হয়। সংসদের অন্দরে সরব হন শাসক দলের সাংসদরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত