East West Metro: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধাপে ধাপে চালু হয়ে যাচ্ছে শহরের একের পর এক মেট্রোর লাইন। জোকা-তারতলার পর এবার মেট্রো চলবে রুবি পর্যন্ত। চলতি মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে। রুবি মোড়ে অবস্থিত মেট্রো স্টেশনটির নাম হেমন্ত মুখার্জী স্টেশন।

আরও পড়ুনঃ ষড়যন্ত্রের শিকার বলে দাবি করলেন অর্পিতা, মানসিক ভাবে নির্যাতিত জানালেন পার্থ

কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই

কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে মঙ্গলবারই অনুমতি মিলেছে। এই করিডরে আপাতত রুবি পর্যন্ত মেট্রো চালু হবে। ক্রমে এই কাজ শেষ করা হবে। ধাপে ধাপে মেট্রো স্টেশনগুলির বাকি কাজ শেষ হলেই গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।

কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই

অপর দিকে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত রুটে এবার আশার কথা শোনা যাচ্ছে। এই বছরের শেষে অথবা সামনের বছরের প্রথমে এই রুটে মেট্রো চালু শুরু হয়ে যেতে পারে বলে খবর। বর্তমানে ইস্ট-ওয়েস্ট করিডরে মোট আটটি স্টেশনকে কভার করছে।

কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই

শিয়ালদা থেকে সেক্টর ৫ পর্যন্ত বর্তমানে মেট্রো চলাচল করছে। আপাতত হাওড়া ময়দান, হাওড়া স্টেশন আর মহাকরণ এই তিনটি স্টেশন রেডি হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বর অথবা অক্টেবর মাসে এসপ্ল্যানেড স্টেশনটি শেষ হতে পারে। অন্যদিকে গঙ্গার নীচে প্রায় ৫৫০ মিটার টানেলের কাজও হয়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর