নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা ছড়ানোর জন্য কংগ্রেস দায়ী। সোমবার সংসদে দাঁড়িয়ে বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কোভিডের শুরুতে যখন সমস্ত দেশ লকডাউন করছিল তখন আমরাও লকডাউন ঘোষণা করেছিলাম যাতে কোভিড না ছড়ায়। কিন্তু সেই সময় পরিযায়ী শ্রমিকদের টিকিট কেটে আরও বিপদ ডেকে এনেছেন বিরোধীরা।
আরও পড়ুনঃ গ্রেফতার হতেই বড় পদক্ষেপ, তৃণমূলের ব্লক সভাপতির পদ থেকে বহিষ্কৃত পাশাং লামা


দিল্লি এবং মহারাষ্ট্রের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এভাবে শ্রমিকদের আরও বিপদের মুখে ঠেলে দিয়েছেন। বিশেষ করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, সমস্ত সীমা অতিক্রম করেছে কংগ্রেস। প্রথম ঢেউইয়ের সময় যখন হু এর তরফে বলে দেওয়া হয়েছিল যে যেখানে আছেন তাঁকে সেখানেই থাকুন। তখন কংগ্রেস করোনা ছড়ানোর জন্য শ্রমিকদের টিকিট কেটে দিয়েছিল।
তাঁর সংযোজন, “দিল্লির সরকার আবার শ্রমিকদের জন্য মাইকে করে প্রচার করছিল সকলকে বাড়ি চলে যেতে বলছিল এবং বলছিল বাসের বন্দোবস্ত তাঁরা করবে। এসমস্ত করা হয়েছিল কারণ অনেকেই মনে করেছিলেন এভাবে মোদির ছবিকে নষ্ট করা সম্ভব। এটা আপনার দেশ নয়? মানুষের খুশি আপনার বরদাস্ত হয় না। আপনাদের মধ্যে কতজন মানুষকে করোনা বিধি মেনে চলার কথা বলছিলেন?
দেশে করোনা ছড়ানোর জন্য কংগ্রেস দায়ী, কটাক্ষ প্রধানমন্ত্রীর
সোমবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে কার্যত দেশের সবচেয়ে পুরাতন দলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আপনারা আমার বিরোধিতা করুন কিন্তু ফিট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা কেন করছেন?









