নজরবন্দি ব্যুরোঃ বাদল অধিবেশনের আগে আজ বিকেল ৪ টে নাগাদ সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার ওম বিড়লা। নজরে ২১ জুলাই, স্পিকারের ডাকা সর্বদলীয় বৈঠকে থাকছে না তৃণমূল। লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ দেখা মিলল Golden Blood-এর, দেশে এই রক্তের গ্রুপ রয়েছে মাত্র ৪৩ জনের শরীরে


সূত্রের খবর, তৃণমূলের তরফে জানানো হয়েছে সকল সাংসদরা ২১ জুলাইয়ের প্রস্তুতি সভার জন্য ব্যস্ত রয়েছেন। সে যার নিজ নিজ লোকসভা কেন্দ্রে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাই আজ সর্বদলীয় বৈঠকে কেউ হাজির থাকতে পারবেন না। তৃণমূলের তরফে এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বৈঠকের জন্য ডাকা হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়েছেন তিন এবং তৃণমূলের কোনও প্রতিনিধি আজ বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না।

অন্যদিকে আগামীকাল বেলা ১১ টা নাগাদ পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। যেখানে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকার কথা রয়েছে। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানেও তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবে না। এখানেও একই কারণ দেখানো হয়েছে।
অন্যদিকে, আগামীকাল রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গের নেতৃত্বে একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সংসদের বিরোধীদের রণনীতি কী হবে? তা নিয়েও এদিন আলোচনা হয়ার কথা রয়েছে। সেই বৈঠকেও অনুপস্থিত তৃণমূলের প্রতিনিধি দল।


নজরে ২১ জুলাই, বৈঠক এড়িয়ে গেল তৃণমূল

এমনিতেই ২১ জুলাইয়ের অনুষ্ঠানে বিশেষ জোর দিয়েছে তৃণমূল। এজন্য সমস্ত সাংসদদের এখন পশ্চিমবঙ্গে থাকতে বলা হয়েছে। এমনকি ২১ জুলাইয়ের কথা মাথায় রেখে একাধিক সাংসদদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে এবার দিল্লিতে গিয়ে নয়, বরং পশ্চিমবঙ্গ থেকেই ভোট দেবেন তৃণমূল সাংসদরা।







