ভারতীয় সময়ানুসারে শুক্রবার কাকভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ইকুয়েডরের বিরুদ্ধে খেলা ছিল আর্জেন্টিনার। আর সেই ম্যাচে কিন্তু মেসির করা একমাত্র গোলে জিতে গেলেন বিশ্বজয়ীরা। খেলার ফলাফল ১-০।
আবার খেলার ৮৪ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দাভিদ রুইজ। মেসি ম্যাজিকের সাক্ষী থাকে সুবারু পার্ক। ৩০ গজ দূর থেকে মাটি কামড়ানো এক শটে মায়ামির জার্সিতে নবম গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এরপর চিপে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। সেটা পেয়ে যান মার্টিনেজ। তিনি বাড়িয়ে দেন সামনে থাকা মেসিকে। এবার ডান পায়ের ভলিতে গোল করেন বিশ্বকাপ জয়ী তারকা। তাতে ৩-১ গোলে এগিয়ে যায় মায়ামি।
বার্সেলোনা বা আর্জেন্টিনা উভয় দলের হয়ে শুরুতে ১৯ নম্বর জার্সি পড়লেও, পরবর্তীক্ষেত্রে ১০ নম্বর জার্সিই পড়তেন লিও মেসি। বিশ্বের তাবড় খেলোয়াড়দের অনেকেরই পছন্দের নম্বর হল ১০, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। অথচ বার্সেলোনা থেকে প্যারিসে গেলে মেসিকে ৩০ নম্বর জার্সি দিয়েছিল ফ্রান্সের ক্লাব। কারণ, আগে থেকেই সেখানে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন ব্রাজিলের তারকা নেইমার। ফলে, ভক্তদের মনে কিন্তু একটা চাপা ক্ষোভ ছিল। মেসিকে ১০ নম্বর জার্সি ছাড়া মানায় না এরকম অভিযোগও তুলেছিলেন অনেকে। এবার কিন্তু মেসিকে তাঁর প্রিয় ১০ নম্বর জার্সিই ফিরিয়ে দিল ইন্টার মায়ামি। একটি ভিডিও প্রকাশ করে মায়ামি বিষয়টি জানিয়েছে।
কিন্তু, গাড়িটি একটি সিগনাল ভেঙে একটি মোড়ে পৌঁছে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু অন্য চালকরা পরিস্থিতির প্রতি সতর্ক থাকায় কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। একাধিক সংবাদমাধ্যম এই ঘটনার কথা জানিয়েছে।
ছোটবেলা থেকে যে ক্লাবে খেলছেন সেই বার্সেলোনা ছেড়ে প্যারিস সঁ জরমঁ-এ গিয়েছিলেন লিওনেল মেসি, একথা আমাদের সকলেরই জানা। আবার এটাও জানা যে, প্যারিস এখন মেসির কাছে অতীত। কারণ, বছরে প্রায় ১২০০ কোটি টাকার বেতনে আমেরিকার সকার লিগ ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন আর্জেন্টাইন তারকা। ক্লাবের তরফে আগেই জানানো হয়েছিল যে, আগামী ২১ই জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগ কাপে অভিষেক হবে মেসির। এবার নতুন জার্সি পরে কবে ক্লাব সমর্থকদের সামনে লিও সেটাই জানাল ক্লাব কর্তৃপক্ষ।