কবে মায়ামির নতুন জার্সি চাপাবেন লিও? জানাল ক্লাব কর্তৃপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছোটবেলা থেকে যে ক্লাবে খেলছেন সেই বার্সেলোনা ছেড়ে প্যারিস সঁ জরমঁ-এ গিয়েছিলেন লিওনেল মেসি, একথা আমাদের সকলেরই জানা। আবার এটাও জানা যে, প্যারিস এখন মেসির কাছে অতীত। কারণ, বছরে প্রায় ১২০০ কোটি টাকার বেতনে আমেরিকার সকার লিগ ক্লাব ইন্টার মায়ামিতে সই করেছেন আর্জেন্টাইন তারকা। ক্লাবের তরফে আগেই জানানো হয়েছিল যে, আগামী ২১ই জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগ কাপে অভিষেক হবে মেসির। এবার নতুন জার্সি পরে কবে ক্লাব সমর্থকদের সামনে লিও সেটাই জানাল ক্লাব কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জাতীয় দল থেকে বাদ পড়েই পশ্চিমাঞ্চলের হয়ে দুর্দান্ত শতরান পূজারার

আগামী ১৬ই জুলাই আনুষ্ঠানিকভাবে প্রথমবারের জন্য মায়ামির জার্সি পরে ক্লাবের মাঠে উপস্থিত হবেন লিওনেল মেসি। আর এই জার্সি উদ্বোধনকে কেন্দ্র করে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেসি ছাড়াও মেসির বার্সেলোনার দুই প্রাক্তন সতীর্থ সের্জিয়ো বুস্কেৎস এবং জর্ডি আলবাকেও মায়ামি সই করাতে পারে বলে সূত্রের খবর। তাহলে সেদিনের জার্সি প্রকাশ অনুষ্ঠানে তাঁরাও হাজির থাকতে পারেন। ইতিমধ্যেই লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে উত্তেজিত মার্কিনবাসীরা।

কবে মায়ামির নতুন জার্সি চাপাবেন লিও? জানাল ক্লাব কর্তৃপক্ষ  
কবে মায়ামির নতুন জার্সি চাপাবেন লিও? জানাল ক্লাব কর্তৃপক্ষ  

কবে মায়ামির নতুন জার্সি চাপাবেন লিও? জানাল ক্লাব কর্তৃপক্ষ  

কবে মায়ামির নতুন জার্সি চাপাবেন লিও? জানাল ক্লাব কর্তৃপক্ষ  
কবে মায়ামির নতুন জার্সি চাপাবেন লিও? জানাল ক্লাব কর্তৃপক্ষ  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন