Lionel Messi: নীল সাদায় ফিরেই বাজিমাত, মেসির একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় সময়ানুসারে শুক্রবার কাকভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ইকুয়েডরের বিরুদ্ধে খেলা ছিল আর্জেন্টিনার। আর সেই ম্যাচে কিন্তু মেসির করা একমাত্র গোলে জিতে গেলেন বিশ্বজয়ীরা। খেলার ফলাফল ১-০।

আরও পড়ুনঃ দুরন্ত ফুটবল খেলেও ইরাকের কাছে টাইব্রেকারে পরাস্ত ভারত

২০২৬ সালে আবার ফুটবল বিশ্বকাপ। মেসি খেলবেন সেই বিশ্বকাপে। এখনও পর্যন্ত তাই কথা রয়েছে। তবে, অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে আলোচনা চলছে। এই মুহূর্তে ক্লাবের হয়েও দুরন্ত ছন্দে রয়েছেন মেসি। এরই মধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে নিজের দেশে ফিরেছেন এলএম ১০। তাছাড়া আর্জেন্টিনা এখন বিশ্বকাপজয়ী দল। ঘরের মাঠে তাই মেসি, ওটামেন্ডি, মার্তিনেজদের দেখতে উপচে পড়েছিল ভিড়।

নীল সাদায় ফিরেই বাজিমাত, মেসির একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা

বুয়েনস আইরেসে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। যদিও প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ইকুয়েডরের থেকে বেশি এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।

নীল সাদায় ফিরেই বাজিমাত, মেসির একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা

নীল সাদায় ফিরেই বাজিমাত, মেসির একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও বেশি আক্রমণ শুরু করে। ইকুয়েডরের মিডফিল্ডার কাইদাসো ৭৭ মিনিটে নিজেদের বক্সের সামনে লাওতারো মার্টিনেজকে ফাউল করেন। ফলে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। প্রায় ২০ গজ দূর থেকে শট নেন লিও মেসি। আর আবারও ফ্রি-কিক থেকে মেসি ম্যাজিক! বাঁকানো শটে ইকুয়েডরের গোলকিপারকে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেন লিও। তারপর সেই চেনা সেলিব্রেশন। গোটা মাঠ মেসির গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়ে। এরপর ইকুয়েডরের পক্ষে আর সমতা ফেরানো সম্ভব হয়নি।

১৩ সেপ্টেম্বর ফের দেশের হয়ে খেলবেন মেসি। ভারতীয় সময় অনুসারে আগামী বুধবার গভীর রাতে বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

নীল সাদায় ফিরেই বাজিমাত, মেসির একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা
নীল সাদায় ফিরেই বাজিমাত, মেসির একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন