নজরবন্দি ব্যুরোঃ কিংস কাপে সেমিফাইনাল থেকেই বিদায় ভারতের। দুরন্ত ফুটবল খেলেও শক্তিশালী ইরাকের কাছে টাইব্রেকারের হারতে হল ইগিওর স্তিমাচের ছেলেদের। ৯০ মিনিটের পর ২-২ অমীমাংসিত থাকার পর টাইব্রেকার ৪-৫ ব্যবধানে পরাস্ত হল ভারত।
আরও পড়ুনঃ ডার্বি হারের পর প্রথম জয়, জর্জ টেলিগ্রাফকে উড়িয়ে সুপার সিক্সে ইস্টবেঙ্গল


থাইল্যান্ডের চিয়াং মাই শহরে কিংস কাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের হয়ে গোল করেন নাওরেম মহেশ এবং অপর গোলটি আত্মঘাতী। ইরাকের হয়ে দু’টি গোল করেন করিম এবং আমিন। ৯০ মিনিট পর্যন্ত শক্তিশালী ইরাকের বিরুদ্ধে সনামতালে লড়াই করছিলেন সন্দেশ ঝিঙ্ঘনরা। শেষমেশ টাইব্রেকারে সামান্য ভুলের জন্য কিংস কাপের ফাইনাল খেলা হল না ভারতের। তবে, তৃতীয় স্থানাধিকারের ম্যাচটি খেলবে ভারত। কিং কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে তাইল্যান্ড এবং লেবানন। সেই ম্যাচে যারা হারবে তাঁদের বিরুদ্ধে খেলবে ভারত।
FULL-TIME ⌛
It’s a defeat on penalties at the end, but the #BlueTigers 🐯 have put in a stellar performance tonight 👏👏👏
Related Newsআইপিএলের মাঝেই সুখবর! কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদবটাকার টানাটানিতে টালমাটাল পাক ক্রিকেট, PSL দলগুলিকে আইনি নোটিশ বোর্ডেরIRQ 🇮🇶 2-2 🇮🇳 IND
🇮🇶: ✅✅✅✅✅
🇮🇳: ❌✅✅✅✅#IRQIND ⚔️ #49thKingsCup2023 🏆 #IndianFootball ⚽ pic.twitter.com/eS4b9mgqpx— Indian Football Team (@IndianFootball) September 7, 2023
দুরন্ত ফুটবল খেলেও ইরাকের কাছে টাইব্রেকারে পরাস্ত ভারত
টাইব্রেকারে ভারতের প্রথম শটটি মিস করেন ব্রেন্ডন ফের্নান্দেস। বাকি চারটি শটেই গোল হয়। কিন্তু ইরাকের ফুটবলারেরা পাঁচটি শটেই গোল করে যান। প্রথম গোলের ক্ষেত্রে গুরপ্রীত সিংহ সান্ধু প্রায় বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু পরের চারটি শটে তাঁকে কোনও সুযোগই দেননি ইরাকের ফুটবলারেরা।
চলতি বছরে আজকের আগে পর্যন্ত পরিসংখ্যান ছিল, ভারত ১১টি ম্যাচ খেলে ন’টিতে জিতেছে এবং দু’টিতে ড্র করেছে। সেই অর্থে এই বছরে প্রথম হারের মুখ দেখল ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচের ভারতীয় দল।









