নজরবন্দি ব্যুরোঃ ডার্বি হারের পর লাল-হলুদ সমর্থকেরা রীতিমতো মুষড়ে পড়েছিলেন। এবার কলকাতা লিগে বিরাট ব্যবধানে জয় পেল ইস্টবেঙ্গল। জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারিয়ে সুপার সিক্সে উঠে গেল লাল হলুদ। হ্যাটট্রিক করলেন জেসন টিকে।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর দিন যুবভারতীতে ISL ডার্বি, ঘোষিত হল সূচি


এদিনের খেলায় প্রথমার্ধে মোট ৭টি শট মারলেও কোনও গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। যদিও আক্রমণ হয়েছে মুহুর্মুহু। দ্বিতীয়ার্ধেই ৪টি গোল আসে। দ্বিতীয়ার্ধের ১৬ সেকেন্ডের মধ্যে প্রথম গোলটি করেন জেসন টিকে। এর ঠিক দু’মিনিটের মধ্যেই ফের গোল করেন টিকে। ৪৮ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
FT| What a way to end our #CFL group stage campaign! 🤩
Related Newsআইপিএলের মাঝেই সুখবর! কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদবটাকার টানাটানিতে টালমাটাল পাক ক্রিকেট, PSL দলগুলিকে আইনি নোটিশ বোর্ডেরTime to carry the winning momentum into the Super Six! 💪#JoyEastBengal #EmamiEastBengal pic.twitter.com/bMaOy1tkAc
— East Bengal FC (@eastbengal_fc) September 7, 2023
তৃতীয় গোলটিও আসে কয়েক সেকেন্ডের ব্যবধানে। এবার গোলদাতার নাম পি ভি বিষ্ণু। ৩৩০ সেকেন্ডের মধ্যে তিনটি গোল করার পর জর্জের পক্ষে আর খেলায় ফেরা সম্ভব হয়নি। তাঁদের ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে আরও একটি গোল করে গেল ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন করেন কোচ বিনো জর্জ। তাঁদের মধ্যে দুই জনই গোল করলেন। অন্য পরিবর্তনটি হল তুহিন দাস। সেই তুহিনও কিন্তু একটি গোলে ভূমিকা রাখেন। ৮১ মিনিটের মাথায় হ্যাটট্রিক করেন জেসন টিকে। ফলে বলাই যেতে পারে, বিনো জর্জের স্ট্র্যাটেজির সামনে কার্যত আত্মসমর্পণ করল জর্জ টেলিগ্রাফ।
ডার্বি হারের পর প্রথম জয়, জর্জ টেলিগ্রাফকে উড়িয়ে সুপার সিক্সে ইস্টবেঙ্গল
আজকের জয়ের পর ৩০ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে উঠে গেল ইস্টবেঙ্গল। লাল হলুদ ছাড়া যে দলগুলি আপাতত সুপার সিক্সে জায়গা করে নিয়েছে তাঁরা হল, ইস্টবেঙ্গল, ভবানীপুর, খিদিরপুর, মহমেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। একটি মাত্র জায়গা পড়ে আছে। সেটার জন্য লড়াইয়ে আছে মূলত কালীঘাট মিলন সংঘ এবং মোহনবাগান সুপার জায়ান্টের।









