Derby: লক্ষ্মীপুজোর দিন যুবভারতীতে ISL ডার্বি, ঘোষিত হল সূচি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রকাশিত হল আসন্ন আইএসএলের সূচি। তবে, আপাতত কেবল প্রথম ভাগের সূচি প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আগামী ২৮শে অক্টোবর রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ অর্থাৎ কলকাতা ডার্বি। খেলাটি হবে বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে রাত ৮টা থেকে। আবার, ২৮শে অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো। সঙ্গে দোসর ডার্বি।

আরও পড়ুনঃ সুনীলহীন ভারত নামছে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে, ম্যাচের আগে কী বললেন দুই কোচ

২১ শে সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৩-২৪ মরশুমের আইএসএল। মুখোমুখি হবে, কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি। সূচি অনুসারে, মোহনাবাগানের প্রথম ম্যাচ ২৩ শে সেপ্টেম্বর। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। যুবভারতীতে। তবে, ইস্টবেঙ্গল ২৫ শে সেপ্টেম্বর থেকে আইএসএল অভিযান শুরু করবে নিজেদের ঘরের মাঠে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।

লক্ষ্মীপুজোর দিন যুবভারতীতে ISL ডার্বি, ঘোষিত হল সূচি

এই মুহূর্তে ডার্বি মানেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছেন ফুটবলপ্রেমীরা। আইএসএল ডার্বির আগেই চলতি মাসের ২৯ তারিখ কলকাতা লিগে মুখোমুখি হতে চলেছে দুই প্রধান। ডুরান্ডে দু’টি ডার্বির মধ্যে একটি জেতে ইস্টবেঙ্গল এবং অন্যটি মোহনবাগান। ফাইনাল জিতে মোহনবাগান পেয়ে যায় তাঁদের ১৭ তম ডুরান্ড। দুটি ম্যাচেই একটি করেই গোল আসে।

লক্ষ্মীপুজোর দিন যুবভারতীতে ISL ডার্বি, ঘোষিত হল সূচি

লক্ষ্মীপুজোর দিন যুবভারতীতে ISL ডার্বি, ঘোষিত হল সূচি

অনেকদিন পর ডুরান্ড ফাইনালে একটা উত্তেজক ডার্বি দেখল বঙ্গবাসী। ইস্টবেঙ্গল নিজেদের বাজে ফর্ম কাটিয়ে এবার কিছুটা ভালো ছন্দে। অন্যদিকে, মোহনবাগান শক্তিশালী দল এ বিষয়ে কোনও সন্দেহ নেই। বাগান কোচ হুয়ান ফেরান্দো এবং বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের মধ্যে কে এবার ডার্বিতে বাজিমাত করবেন সেটাই কিন্তু দেখার।

লক্ষ্মীপুজোর দিন যুবভারতীতে ISL ডার্বি, ঘোষিত হল সূচি
লক্ষ্মীপুজোর দিন যুবভারতীতে ISL ডার্বি, ঘোষিত হল সূচি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত