নজরবন্দি ব্যুরো: মাঠে নামছে ইগর স্টিমাচের ব্ল্যু টাইগার্স। থাইল্যান্ডে খেলবে কিংস কাপ প্রথম ম্য়াচে মুখোমুখি ভারত-ইরাক। ১৯৬৮ সালে শুরু হওয়া টুর্নামেন্ট এবার ৪৯ বছরে পা দিয়েছে। ৭-১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কিংস কাপ। ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের স্থান ৯৯। সেখানে ইরাক ক্রমতালিকায় ৭০ নম্বরে।
আরও পড়ুন: বিশ্বকাপের পরেও কী কোচ থাকবেন দ্রাবিড়? সামনে এলো বড় আপডেট


ভারত-ইরাক মুখোমুখি হচ্ছে প্রথম সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনাল খেলবে আয়োজক থাইল্য়ান্ড ও লেবানন। দুই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে ফাইনালে। কিংস কাপের সেমিফাইনালে ইরাকের বিরুদ্ধে লড়াই যথেষ্ট কঠিন। তার উপর আক্রমণের অন্যতম ভরসা অধিনায়ক সুনীল ছেত্রী নেই। সদ্য পিতা হওয়ায় তিনি এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

নামার আগে বুধবার স্টিমাচ বলেন, “বৃহস্পতিবার আমার বিপরীত ডাগআউটে আমার পুরনো বন্ধুকে দেখতে পেয়ে ভালই লাগবে। আশা করছি মাঠে আমার ছেলেরা নিজেদের উজার করে দেবে। ওরা শক্তিশালী দল। আরবিয়ান গালফ কাপ চ্যাম্পিয়ন। আমাদের কাছে কঠিন ম্যাচ। তবে আমার ছেলেরা উপভোগ করবে ম্যাচটা, তা বলতে পারি।”



অপরদিকে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সের জেরে সমীহ এবং শ্রদ্ধা ইরাক কোচের মুখে। জেসুস কাসাস বলছেন, “ভারত কোনও ভাবেই সহজ প্রতিপক্ষ নয়। ওদের বেশ কিছু ম্যাচ দেখেছি। গোছানো দল। আক্রমণের অনেক রাস্তাই জানে। ছোট পাস খেলায় যেমন দক্ষ তেমনই লং পাসেও প্রতিপক্ষকে বিব্রত করতে পারে। আমাদের লক্ষ্য এই টুর্নামেন্ট জেতা এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি সারা।”
সুনীলহীন ভারত নামছে শক্তিশালী ইরাকের বিরুদ্ধে, ম্যাচের আগে কী বললেন দুই কোচ

উল্লেখ্য, সুনীলকে ছাড়াই ২৩ সদস্যের দল বেছে নিয়েছে স্টিমাচ। তবে সুনীল এশিয়াডে খেলবেন। কিংস কাপ শেষ হলেই শুরু হচ্ছে ভারতের এশিয়ান গেমসের অভিযান। কিংস কাপের নিয়ম অনুযায়ী ৯০ মিনিটে ফয়সালা না হলে সরাসরি টাইব্রেকার।







