নজরবন্দি ব্যুরো: আগামী অক্টোবর থেকেই শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেখানেই টিম ইন্ডিয়ার যাত্রা শুরু হবে ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। কিন্তু সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা।
আরও পড়ুন: বিশ্বকাপে দলে নেই, এক বুক হতাশা নিয়ে বিদেশে খেলতে যাচ্ছেন চাহাল
শোনাযাচ্ছে ওডিআই বিশ্বকাপের পরই নাকি ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে যেতে চলেছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পরই নাকি ভারতীয় দলের সঙ্গে নিজের চুক্তি আর বাড়াতে চাননা রাহুল দ্রাবিড়। ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের দক্ষতা নিয়ে কোনও দিনই সন্দেহ ছিল না। তেমনই যুব দলের কোচ হিসেবেও বিশ্বকাপ জিতেছেন।

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। এই টুর্নামেন্ট অবধি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে চুক্তি রয়েছে রাহুল দ্রাবিড়ের। দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য এলেও আইসিসি টুর্নামেন্টে কোচ হিসেবে এখনও ‘ব্যর্থ’ই বলা যায় রাহুল দ্রাবিড়কে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে বিদায় নিয়েছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও রানার্স। এশিয়া কাপে এখনও অবধি দুটি ম্যাচ খেলেছে ভারত।

সুপার ফোরে ভারতের ম্যাচ ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ পাকিস্তান। গত বারের এশিয়া কাপে সাফল্য আসেনি। এ বার ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার প্রস্তুতির সেরা সুযোগ এশিয়া কাপ। ভারত যদি এশিয়া কাপ এবং সবচেয়ে বড় কথা, বিশ্ব চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ কী? এক বোর্ড কর্তার কথায়,
বিশ্বকাপের পরেও কী কোচ থাকবেন দ্রাবিড়? সামনে এলো বড় আপডেট

‘ভারত বিশ্বকাপ জিতলেও আমার মনে হয় না দ্রাবিড় আর কোচ থাকতে চাইবেন। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সেই সাফল্য নিয়েই শেষ করতে চাইবেন। ব্যক্তিগত ভাবে আমি মনে করি, বিশ্বকাপের পর ভিন্ন ফরম্যাটে ভিন্ন কোচ নিয়ে ভাবা উচিত বোর্ডের। রাহুলকে লাল বলে কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলতে পারে বোর্ড।’ কিন্তু তাহলে নতুন কোচ কে হবেন? শোনা যাচ্ছে আশিস নেহেরার নাম। গুজরাট টাইটান্সের মেন্টর হিসেবে নজর কেড়েছেন নেহরা।




