Yuzvendra Chahal: বিশ্বকাপে দলে নেই, এক বুক হতাশা নিয়ে বিদেশে খেলতে যাচ্ছেন চাহাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যুজবেন্দ্র চাহাল বর্তমানে মডার্ন ডে ক্রিকেটে ভারতের অন্যতম শীর্ষ স্পিনার। লিমিটেড ওভার ফরম্যাটে তার থেকে ভাল স্পিনার বর্তমানে ভারতবর্ষে নেই। তবুও প্রতিটি আইসিসি টুর্নামেন্টে তাকে অবহেলিত হতে হয়। সারাবছর ভারতীয় দলের অংশ থেকেও ভালো পারফরমেন্স দিয়েও আইসিসি টুর্নামেন্টে তাকে নেওয়া হয় না।

আরও পড়ুন: এই দল নিয়ে ভারত বিশ্বকাপ জিততে পারবে? কী বললেন কপিল-রবি-মঞ্জেরেকর

এবছরেও এশিয়া কাপ সহ বিশ্বকাপের দলে নাম নেই চাহালের। এবার এক বুক কষ্ট যন্ত্রণা নিয়ে চাহাল পাড়ি দিচ্ছেন ইংল্যান্ডে। ভারতের হয়ে এখনো পর্যন্ত তার লাল বলে অভিষেক না হলেও ইংল্যান্ডের কেন্ট দলের হয়ে এবছর কাউন্টি ক্রিকেটে অংশ নেবেন তিনি।

33

কাউন্টিতে এই প্রথম বার খেলবেন চাহাল। তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। তার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। চাহাল বলেন, ‘‘এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। ইংল্যান্ডের মাটিতে স্পিনারদের সফল হতে গেলে লড়াই করতে হয়। সেই লড়াই করার জন্য আমি তৈরি।’’

বিশ্বকাপে দলে নেই, এক বুক হতাশা নিয়ে বিদেশে খেলতে যাচ্ছেন চাহাল

4 5

এই ভারতীয় স্পিনার যোগ দেওয়ায় খুশি কেন্টের কোচ পল ডাউনটাউন। তিনি বলেন, ‘‘চাহালের মানের এক জন স্পিনার আমাদের দলে যোগ দিয়েছে। এখনও তিনটে ম্যাচ বাকি। আশা করছি এই তিন ম্যাচেই চহাল দেখিয়ে দেবে কেন ওকে সেরা স্পিনারদের তালিকায় রাখা হয়।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন