নজরবন্দি ব্যুরো: সব প্রতীক্ষার ও জল্পনার অবসান ঘটিয়ে। আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। চলতি এশিয়া কাপের মাঝেই ক্যান্ডি থেকে সাংবাদিক বৈঠক করে দল ঘোষণা করেছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। আইসিসির নিয়ম অনুযায়ী আসন্ন একদিনের বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: রাহুল এখন সম্পূর্ণ ফিট, জানিয়ে দিলেন অজিত আগরকর


৫ তারিখই প্রাথমিক দল ঘোষণার শেষ তারিখ ছিল। তার আগেই এই দল ঘোষণা কড়া হয়েছিল। দল ঘোষণার পর বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে স্পিন বোলিং বিভাগ নিয়ে। অনেক প্রাক্তন খেলোয়াড় দলে চেয়েছিলেন চাহাল কে। পাঁচ ব্যাটসম্যান ছাড়াও দলে জায়গা পেয়েছেন দুই উইকেটরক্ষক, তিনজন অলরাউন্ডার, একজন স্পিনার ও চার ফাস্ট বোলার।

কিন্তু এই দল নিয়ে খুশি তিরাশির বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। কপিল বলেছেন, ‘নির্বাচকদের কাছে এটাই সেরা দল হতে পারত। এখন অধিনায়ককে ভাবতে হবে তার জন্য সেরা বিকল্প কী হতে পারে।’ তিনি আরও বলেছেন, ‘দল ঘোষণার পর এটা নিয়ে বেশি আলোচনা করা উচিত নয়। দলকে বিশ্বাস করতে হবে।



আপনি যে কোন কিছুর দিকে আঙুল তুলতে পারেন। এখন দল ঘোষণা করা হয়েছে এবং সকলকেই আশ্বস্ত করতে হবে যে এটাই সেরা দল। ম্যাচ চলাকালীন এসব নিয়ে আলোচনা হতে পারে।’
অপর দিকে রবি শাস্ত্রী বলেন, ‘খুব ভালো দল বেছে নেওয়া হয়েছে। হার জিত তো খেলারই অংশ। খেলোয়াড়দের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকা উচিত। এখন আমাদের সামনে তাকাতে হবে। ফুর্তিতে খেল, প্রতিপক্ষকে কুপোকাত কর। এগিয়ে চল তোমরা।’
এই দল নিয়ে ভারত বিশ্বকাপ জিততে পারবে? কী বললেন কপিল-রবি-মঞ্জেরেকর

প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ সঞ্জয় মঞ্জরেকর এই দলটিকে সেরা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচক তার কাজ করেছেন। এটা খুবই ভালো দল। এখন দেশের প্রত্যাশা পূরণের দায়িত্ব খেলোয়াড়দের।’







