নজরবন্দি ব্যুরো: সাংবাদিক সম্মেলন করে ওডিআই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন রোহিত শর্মা, অজিত আগরকররা। কাকতালীয়ভাবে একইদিনে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সার্টিফিকেট নিয়ে শ্রীলঙ্কা গেলেন লোকেশ রাহুল। এশিয়া কাপের সুপার ফোরে ম্যাচের আগে ভারতীয় দলে যোগ দেবেন তিনি।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, বাদ এই তারকা ব্যাটার
যাওয়ার আগে টুইটারে রিহ্যাবের একগুচ্ছ ছবি পোস্ট করে বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল। তাঁর প্রতি আস্থা ও ভরসা রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন রাহুল। এদিকে শ্রীলঙ্কায় দল ঘোষণার পর বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকরের দাবি,

কেএল রাহুল এখন সম্পূর্ণ ফিট। আগরকর বলেন, ‘রাহুল এখন সম্পূর্ণ ফিট। মিডল অর্ডারে ওর রেকর্ড খুব ভাল। পাঁচ নম্বরে ভাল খেলে। একদিনের ক্রিকেটেও ভাল পারফরম্যান্স। তাই ও দলের বড় ভরসা। এশিয়া কাপের দল ঘোষণার সময় বলেছিলাম ওর হালকা চোট আছে। এখন ও পুরো ফিট। এনসিএর রিপোর্টে আমরা সন্তুষ্ট। ভারসাম্য বজায় রেখেই দল গড়া হয়েছে।’
রাহুল এখন সম্পূর্ণ ফিট, জানিয়ে দিলেন অজিত আগরকর

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে পুরো ফিট দল খেলানো লক্ষ্য ছিল। হাতে এখনও একমাস বাকি। রাহুল দলের সঙ্গে যোগ দিচ্ছে। ওকে কীভাবে ব্যবহার করা যাবে সেটা কয়েকটা ম্যাচ দেখলেই বোঝা যাবে।’ প্রসঙ্গত, পুরোনো চোট থেকে আগেই মুক্ত হয়েছিলেন রাহুল। কিন্তু আবার নতুন করে চোট পান। তাই এশিয়া কাপের প্রথম দু’ম্যাচে খেলতে পারেননি।




