তাঁর বাংলায় ফের সফর নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, উনি বছরে বেশ কয়েকবারই এ রাজ্যে আসেন। আরএসএসের কাজের কিছু ধরন রয়েছে। প্রচারে আসে না বলে অনেকে তা জানতে পারেন না।
রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে যখন যথেষ্ট শোরগোল চলছে তখন আজ সকাল থেকে কলকাতা শহরের একাধিক জায়গায় হানা দিলেন এজেন্সির গোয়েন্দারা। প্রথমে নিউটাউনের বলাকা আবাসনে প্রসন্ন রায়ের দু'টি ফ্ল্যাট, আইডিয়াল টাওয়ারে প্রসন্নের আরও একটি ফ্ল্যাট এবং নিউটাউনের তাঁর অফিসে পৌঁছে যান তাঁরা। সঙ্গে ছিল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।
২২ তারিখেই এই মিছিল নিয়ে আপত্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর ডাকা সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। পাশাপাশি আরও কিছু দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।