সপ্তাহের শুরুতে আগামীকাল তীব্র যানজটের আশঙ্কায় মহানগরী

লালবাজার সুত্রে খবর, পুলিশের সব পদস্থ কর্তা দায়িত্বে থাকবেন। স্পর্শকাতর এলাকায় পুলিশ পিকেট বসানো হচ্ছে। গঙ্গার ঘাটে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সাড়ে তিন হাজার পুলিশকর্মী কলকাতার রাজপথে থাকছে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার মহানগরী হতে চলেছে মিছিল নগরী। আগামীকাল শহর জুড়ে ৬০ টি ধর্মীয় সমাবেশ ও মিছিল আছে। অযোধ্যায় যখন রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন নানান ধর্মীয় ও রাজনৈতিক মিছিল – সমাবেশ চলবে কলকাতায়। তার জেরে সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির কবলে পড়তে চলেছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশ। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে চায় পুলিশ।

সপ্তাহের শুরুতে আগামীকাল তীব্র যানজটের আশঙ্কায় মহানগরী

আরও পড়ুন : কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে যোগদান অভিষেকের, ১০ কিমি দৌড়ে জিতলেন মেডেল

এই পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সমস্ত পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেন। আগামীকাল ২২ জানুয়ারী হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ক্রসিং পর্যন্ত শাসকদলের ডাকা সংহতি মিছিল রয়েছে। যার নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। বিকেল ৩ টে নাগাদ শুরু হবে এই মিছিল। বন্ধ থাকবে একাধিক রাস্তার যান চলাচল।

সপ্তাহের শুরুতে আগামীকাল তীব্র যানজটের আশঙ্কায় মহানগরী

অন্যদিকে কালীঘাটে রামপুজোর আয়োজন করছে বিজেপি। শহরের নানা প্রান্ত থেকে চারটি বড় মিছিল হবে। ভবানীপুরের রমেশ মিত্র রোড থেকে একটা মিছিল যাবে ক্যামাক ষ্ট্রীট পর্যন্ত। আর একটা মিছিল শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়ে গিরীশ পার্ক হয়ে রামমন্দিরের সামনে যাবে। ধর্মতলা মোড়েও একাধিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সমাবেশ আছে।

সপ্তাহের শুরুতে আগামীকাল তীব্র যানজটের আশঙ্কায় মহানগরী
সপ্তাহের শুরুতে আগামীকাল তীব্র যানজটের আশঙ্কায় মহানগরী

সপ্তাহের শুরুতে আগামীকাল তীব্র যানজটের আশঙ্কায় মহানগরী

লালবাজার সুত্রে খবর, পুলিশের সব পদস্থ কর্তা দায়িত্বে থাকবেন। স্পর্শকাতর এলাকায় পুলিশ পিকেট বসানো হচ্ছে। গঙ্গার ঘাটে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সাড়ে তিন হাজার পুলিশকর্মী কলকাতার রাজপথে থাকছে । দিনভর মিছিল, সমাবেশের কর্মসূচিতে মধ্য ও দক্ষিণ কলকাতার একাধিক রাস্তা সাময়িক বন্ধ রাখতে হবে। বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর