রবিবার সাতসকালে রেড রোডে কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে (Kolkata Police Half-Marathon) অংশ নিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১০ কিলোমিটার দৌড়লেন তিনি। দৌড় শেষ করে পেলেন মেডেলও। এদিন কালো শার্ট, সাদা ট্রাউজার্স পরে দৌড়তে দেখা যায় তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডকে। ৩৬ বছর বয়সী অভিষেকের ফিটনেস দেখে মুগ্ধ অনেকেই।
আরও পড়ুন: লকেটকে দেখামাত্র কুরুচিপূর্ণ স্লোগান, উত্তাল ধনেখালি, অভিযুক্ত তৃণমূল


কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে (Kolkata Police Half-Marathon) তিনটি পর্যায় রাখা হয়েছে। যেমন, ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটার। সেখানে ১০ কিমি বিভাগে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকলের সাথে পা মিলিয়ে বেশ ভালো স্পিডেই দৌড়ন অভিষেক। প্রথমে ফুলহাতা জ্যাকেট পড়ে দৌড় শুরু করলেও পরে শারীরিক উত্তাপ বৃদ্ধি পাওয়ায় তা খুলে ফেলেন। কালো হাফ টি-শার্ট পড়েই বাকি দৌড় শেষ করেন তিনি।

এদিকে আবার রেড রোডে আজ একটি দুর্ঘটনা ঘটে যায়। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মার গায়ে ভেঙে পড়ে ম্যারাথনের একটি তোরণ। মাথায় ও পিঠে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে মুরলীধরকে নিয়ে যাওয়া হয় মৌলালির ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।



কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে যোগদান অভিষেকের, ১০ কিমি দৌড়ে জিতলেন মেডেল
প্রসঙ্গত, কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে (Kolkata Police Half-Marathon) অভিষেক ছাড়াও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, দেব, আবীর চট্টোপাধ্যায়, ইশা সাহাদের মতো পরিচিত মুখ। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।








