ফের বঙ্গ সফরে মোহন ভাগবত, থাকবেন ৩ দিন

Mohan Bhagwat: ২৩ তারিখে তিনি যাবেন বারাসাতে সেখানে একত্রিকরণ কর্মসূচি রয়েছে তাঁর। উল্লেখ্য গত মাসেই ২ দিনের সফরে বাংলায় এসেছিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। আর সেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। আর সেই অনুষ্ঠান শেষ করেই তিনি পাড়ি দেবেন কোলকাতার উদ্দ্যেশে। জানা গিয়েছে ৩ দিনের সফরে আসবেন মোহন ভাগবত।

আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাহার নাগা সন্ন্যাসীদের, কেন অযোধ্যা বিমুখ হলেন তাঁরা?

mohon1

২২ জানুয়ারি কলকাতায় পা রাখবেন তিনি। ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারিও বঙ্গেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ২৩ তারিখে তিনি যাবেন বারাসাতে সেখানে একত্রিকরণ কর্মসূচি রয়েছে তাঁর। উল্লেখ্য গত মাসেই ২ দিনের সফরে বাংলায় এসেছিলেন তিনি।

mohon3

সেই সময় তিনি অভিনেতা ভিক্টর ব্যানার্জির (Victor Banerjee) বাড়িতে গিয়েছিলেন, তা ছারাও প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস (Upen Biswas) ও বিজেপি নেতা কল্যাণ চৌবের (Kalyan Choubey) বাড়িতে যান। লোকসভা ভোটের আবহে মোহন ভাগবতের (Mohan Bhagwat) বারবার এই বঙ্গসফর নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে।

ফের বঙ্গ সফরে মোহন ভাগবত, থাকবেন ৩ দিন

mohon2

তাঁর বাংলায় ফের সফর নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, উনি বছরে বেশ কয়েকবারই এ রাজ্যে আসেন। আরএসএসের কাজের কিছু ধরন রয়েছে। প্রচারে আসে না বলে অনেকে তা জানতে পারেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন