চলতি সপ্তাহের শুরুতেই তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে গিয়েছে। মঙ্গলবারও পারদ নেমেছে। তবে বুধবার সকাল থেকে ঠান্ডা আমেজ থাকলেও হাড় কাঁপানো ভাব নেই। এদিন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আজ কেমন থাকবে আবহাওয়া
কনকনে ঠাণ্ডার (Weather Update of 22 January) মধ্যেই বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বাংলায় জলীয় বাষ্প প্রবেশ করছে। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, কুয়াশায় ঢাকা থাকবে রাজ্যের অধিকাংশ জায়গা।