মঙ্গলবার মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে শীতের আমেজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী , আজ মঙ্গলবার মরশুমের শীতলতম দিন। জানুয়ারিতে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের পর থেকেই ঠান্ডার দাপুটে ইনিংস শুরু হয়েছে রাজ্যে। জাঁকিয়ে শীত কলকাতায়। কলকাতায় পারদ নামল ১১ ডিগ্রিতে। উত্তুরে হাওয়ার দাপট রয়েছে। গতকাল সোমবার পারদ ছিল ১২ ডিগ্রি। শহর তথা রাজ্য জুড়ে শীতের আমেজ।

মঙ্গলবার মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে শীতের আমেজ

আরও পড়ুন : ভক্তদের জন্য খুলে গেল রাম মন্দিরের দরজা, রাম লালার দর্শনে উপচে পরা ভিড় অযোধ্যায়

বিকেলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামীকাল ২৪ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনভর জেলায় জেলায় আকাশ মেঘলা থাকবে। আজ হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দুই-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার দাপট। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

মঙ্গলবার মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে শীতের আমেজ

পুরুলিয়াতে শৈত্য প্রবাহের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে শীতের আমেজ
মঙ্গলবার মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে শীতের আমেজ

মঙ্গলবার মরশুমের শীতলতম দিন, রাজ্যজুড়ে শীতের আমেজ

স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৮ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১১ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর