রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, কনকনে ঠাণ্ডার (Weather Update of 22 January) মধ্যেই বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে বাংলায় জলীয় বাষ্প প্রবেশ করছে। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, কুয়াশায় ঢাকা থাকবে রাজ্যের অধিকাংশ জায়গা।

আরও পড়ুন: উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেবার ছক দুষ্কৃতীদের! গ্রেফতার দাউদ গ্যাংয়ের ১ সদস্য
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। ২৩ তারিখ পর্যন্ত আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। ২৪ জানুয়ারি ও ২৫ জানুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। ২৬ ও ২৭ তারিখ ফের তিলোত্তমার সর্বনিম্ন পারদ ১৫ ডিগ্রির নীচে নামতে পারে। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১-২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলি কুয়াশায় ঢাকা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির অধিকাংশ এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে। কুয়াশার কারণে কোনওরকম দুর্ঘটনা এড়াতে পুলিশের তরফে সতর্ক করা হচ্ছে। উপরের দিকের জেল কালিম্পং, দার্জিলিংয়ের ক্ষেত্রেও কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কম ছিল। আজ উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কনকনে ঠাণ্ডায় কাঁটা সাগরের বিপরীত ঘূর্ণাবর্ত, বাড়বে তাপমাত্রা, কোন পথে শীত?

সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আকাশ মেঘলা থাকবে। রোদের দেখা পাওয়া কার্যত অসম্ভব। দুদিন পর থেকে তাপমাত্রা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।









