উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেবার ছক দুষ্কৃতীদের! গ্রেফতার দাউদ গ্যাংয়ের ১ সদস্য

রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি অযোধ্যায়। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কার্যত মাছি গলার জায়গাও নেই। দেশের তাবড় তাবড় ব্যক্তিরা উপস্থিত থাকবেন সেখানে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো রব অযোধ্যায়। হাতে আর ২৪ ঘন্টা সময়ও নেই। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন বহু প্রতীক্ষিত এই মন্দির। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। এরই মধ্যে আবার জানা গেল, উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেবার ছক কষছেন দুষ্কৃতীরা! ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে। সে নিজেকে কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের লোক বলে পরিচয় দিয়েছে।

আরও পড়ুন: পঞ্চায়েতে ৭ হাজারের বেশি পদে নিয়োগ, আবেদনকারীদের থেকে ফি না নেওয়ার সিদ্ধান্ত নবান্নের

যে যুবককে গ্রেফতার করা হয়েছে তাঁর নাম, মহম্মদ ইন্তেখাব। বয়স ২১। সে বিহারের আরারিয়া জেলার পলাসি থানা এলাকার বালুয়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ইন্তেখাবর রাম মন্দির উদ্বোধনের দিন বোমা বিস্ফোরণের হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে। সে নিজেকে ছোট শাকিল বলে পরিচয় দিয়েছে, যে দাউদের দলের সদস্য হিসাবে চর্চিত।

উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেবার ছক দুষ্কৃতীদের! গ্রেফতার দাউদ গ্যাংয়ের ১ সদস্য
উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেবার ছক দুষ্কৃতীদের! গ্রেফতার দাউদ গ্যাংয়ের ১ সদস্য

জানা গিয়েছে, শনিবার রাতে পুলিশ হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন করে রাম মন্দির উড়িয়ে দেবার হুমকি দেয় একজন। সঙ্গে সঙ্গে ফোন ট্র্যাক করা শুরু করে পুলিশ। তদন্ত করে জানা যায়, নম্বরটি মহম্মদ ইব্রাহিমের নামে রেজিস্টার্ড। লোকেশন দেখায় বিহারের আরারিয়া জেলার পলাসি থানা এলাকার বালুয়া গ্রাম। বাহিনী নিয়ে ঠিকানায় যায় পুলিশ। জানা যায়, মহম্মদ ইব্রাহিম আসলে মহম্মদ ইন্তেখাবের বাবা। বাবার ফোন থেকে ফোন করেই হুমকি দিয়েছিল সে। মহম্মদ ইন্তেখাবকে গ্রেফতার করে পুলিশ।

উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেবার ছক দুষ্কৃতীদের! গ্রেফতার দাউদ গ্যাংয়ের ১ সদস্য

উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেবার ছক দুষ্কৃতীদের! গ্রেফতার দাউদ গ্যাংয়ের ১ সদস্য

প্রসঙ্গত, রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে অযোধ্যায়। কার্যত মাছি গলার জায়গাও নেই। দেশের তাবড় তাবড় ব্যক্তিরা উপস্থিত থাকবেন সেখানে। কোনও রকম বিশৃঙ্খলা যেন না হয় তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। এরই মধ্যে বিস্ফোরণের হুমকি পেয়ে সাময়িকভাবে কিছুটা দুশ্চিন্তা শুরু হয় পুলিশের। তবে আপাতত গ্রেফতার হয়েছে সেই যুবক। মহম্মদ ইন্তেখাবের যথোপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।

উদ্বোধনের দিন রাম মন্দির উড়িয়ে দেবার ছক দুষ্কৃতীদের! গ্রেফতার দাউদ গ্যাংয়ের ১ সদস্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর