জানা গিয়েছে, শনিবার রাতে পুলিশ হেল্পলাইন নম্বর ১১২-তে ফোন করে রাম মন্দির উড়িয়ে দেবার হুমকি দেয় একজন। সঙ্গে সঙ্গে ফোন ট্র্যাক করা শুরু করে পুলিশ। তদন্ত করে জানা যায়, নম্বরটি মহম্মদ ইব্রাহিমের নামে রেজিস্টার্ড। লোকেশন দেখায় বিহারের আরারিয়া জেলার পলাসি থানা এলাকার বালুয়া গ্রাম। বাহিনী নিয়ে ঠিকানায় যায় পুলিশ। জানা যায়, মহম্মদ ইব্রাহিম আসলে মহম্মদ ইন্তেখাবের বাবা। বাবার ফোন থেকে ফোন করেই হুমকি দিয়েছিল সে। মহম্মদ ইন্তেখাবকে গ্রেফতার করে পুলিশ।
বিশেষজ্ঞদের দাবি, আর্থিক সমস্যায় জর্জরিত পাকিস্তান। সেনা ও রাজনীতিবিদরা আমজনতার আস্থা হারাচ্ছেন। এই অবস্থায় নিজেদের ভাবমূর্তি ফেরাতে শত্রু দেশে হামলার ছক কষতে পারে আইএসআই। নেতৃত্ব দিতে পারেন দাউদ।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণ হয় মুম্বই শহরে। মোট ১৩ টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় ২৫৭ জনের, আহত হন ৭১৩ জন। এই বিস্ফোরণের মূলচক্রী ছিলেন দাউদ ইব্রাহিম।
এই সম্পত্তির লেনদেনের সাথে মহারাষ্ট্রের এক শীর্ষ স্থানীয় রাজনীতিকের জড়িত থাকারও অভিযোগ উঠেছে। তবে সেই রাজনিতিক কে? সে নিয়ে এখনও মুখ খোলেননি তদন্তকারী অফিসাররা।