NIA এর কাছে চাঞ্চল্যকর তথ্য, ফের ভারতে প্রাণঘাতী বিস্ফোরণের ছক দাউদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দাউদ ইব্রাহিম বা ডি কোম্পানি। এই নাম দুটো শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ। সেই ঘটনার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দেশ ছাড়া। তিনি প্রতিবেশী পাকিস্তানের রয়েছেন এরকম প্রমাণ ভারত বারবার দিয়েছে পাকিস্তানকে। কিন্তু কোন ভাবেই তাকে দেশে ফেরানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ ইউক্রেনে হামলা চালাতে পরমাণু মহড়ার প্রস্তুতি রাশিয়ার! ফেরানো হচ্ছে ভারতীয়দের

সম্প্রতি ইডি মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় এবং তার বোনের বাড়িতে তল্লাশি চালায়। এবং ইডি সূত্রে খবর, এখনো দাউদ ইব্রাহিমের যথেষ্ট প্রভাব রয়েছে মুম্বাই বা মহারাষ্ট্রে। এবং রাজ্যের রাজনীতিবিদদের সঙ্গে রয়েছে তার নিয়মিত যোগাযোগ। এহেন সন্ত্রাসবাদি এবং তথাকথিত ডনকে পাকড়াও করবার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে তদন্তে নেমেছে এনআইএ।

আর সেখানেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এনআইএ সূত্রে খবর, ভারতের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র করবার জন্য স্পেশাল ইউনিট গড়েছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। নতুন করে ভারতের একাধিক শহরে হামলার পরিকল্পনা করেছে দাউদ।

NIA এর কাছে চাঞ্চল্যকর তথ্য, ফের ভারতে প্রাণঘাতী বিস্ফোরণের ছক দাউদের

যেখানে প্রাণঘাতী বিস্ফোরক ও অস্ত্রের ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। গোয়েন্দারা জানিয়েছেন দিল্লি ও মুম্বইয়ে হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি হিট লিস্ট ধরে রাজনীতিবিদ ও শিল্পপতিদের উপর হামলার ছক কষছে দাউদের স্পেশাল ইউনিট। যদিও ওই হিট লিস্টে কাদের নাম রয়েছে তা জানায়নি এনআইএ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন