নজরবন্দি ব্যুরো: আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্ৰাহিম (Dawood Ibrahim)কে ধরতে পারলে ২৫ লক্ষ টাকা পুরস্কার। এমনই ঘোষণা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর (NIA)। আর দাউদের ডানহাত বলে পরিচিত ছোটা শাকিলের (Chhota Shakeel) জন্য ২০ লাখ টাকা ঘোষণা করেছে NIA।
আরও পড়ুন: কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ২ জেহাদি
মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদ ইব্রাহিমকে (Dawood Ibrahim), ছোটা শাকিল ছড়াও সন্ত্রাস যোগে D-কোম্পানির আরও কয়েকজনের নামে পুরস্কার ঘোষণা করেছে NIA। দাউদের ভাই আনিস (Anees Ibrahim), জাভেদ চিকনা (Javed Chikna) এবং টাইগার মেমনের (Tiger Memon) জন্যও পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই তিনজনের ১৫ লাখ টাকা করে মাথার দাম ঘোষণা করেছে NIA।

দীর্ঘ সময় দেশে না থাকলেও এদেশে এখনও সক্রিয় ডি কোম্পানি। গোয়েন্দারা জানতে পেরেছেন, একটি স্পেশাল ইউনিট তৈরি করে ভারতে বিস্ফোরক, অস্ত্র, জাল নোট ও ড্রাগ পাচার করার কাজ চালিয়ে যাচ্ছে দাউদ অ্যান্ড কোং। শুধু তাই নয়, জইশ, আল কায়দা ও লস্করের মতো জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেলকে কাজে লাগিয়ে দেশের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে খুন করারও চক্রান্ত করছে দাউদ
দাউদের খোঁজ দিলেই পাবেন ২৫ লক্ষ টাকা, বড় ঘোষণা এনআইএর