নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই। এবার দুই জইশ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। বুধবারও সেনার গুলিতে ৩ জেহাদি নিকেশ হয়েছিল। অর্থাৎ মাত্র দু’দিনে উপত্যকায় পাঁচ জেহাদিকে নিকেশ করল ভারতীয় সেনা। জানা গিয়েছে সোপোরের বোমাই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা।
আরও পড়ুনঃ পুজো আসছে, আগামী শনিবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কমছে সময়ের ব্যবধান
তখনই জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সূত্রের খবর, ধরা পড়ার ভয়ে গোপন ডেরা থেকে জঙ্গিরাই প্রথমে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাও। সেই পাল্টা গুলিতে মৃত্যু হয় তাদের। খতম হওয়া দুই জইশ জঙ্গিই কাশ্মীরের বাসিন্দা।

একজন সোপোরের মহম্মদ রফি। অপরজন পুলওয়ামার কাইজার আশরফ। সেনা সূত্রের খবর, এই দুই জেহাদি আগামী দিনে উপত্যকায় বড়সড় নাশকতার ছক কষছিল। দু’জনকে নিকেশ করে সেই ছক বানচাল করে দিল সেনা। আসলে সামনেই কাশ্মীরে ভোট।

কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ২ জেহাদি
সেই কারনেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠী উঠে পরে লেগেছে নাশকতা ছরাতে। আর তার পাল্টা দিচ্ছে কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা। আর তারই ফল স্বরূপ এতো জঙ্গি খতম হচ্ছে উপত্যকায়।




