নজরবন্দি ব্যুরোঃ পুজো আসতে বাকি এখনও ৩১ দিন বাকি। করোনা কালের বিধিনিষেধ কাটিয়ে দু’বছর পর এবার স্বমহিমায় পালিত হবে দুর্গোৎসব। স্বাভাবিকভাবেই ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কেনাকাটি করতে দোকান বাজারে ভিড় জমাচ্ছে আমজনতা।
আরও পড়ুনঃ বিতর্কিত মন্তব্যের জের, শ্রীকান্তকে জুনের কাছে ক্ষমা চাইতে বললেন মুখ্যমন্ত্রী


শনি এবং রবিবার সেই ভিড় আরও বাড়ছে। সপ্তাহন্তের সেই ভিড় সামাল দিতে এবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কোলকাতা মেট্রো। বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রুটে এই অতিরিক্ত মেট্রোগুলি চলাচল করবে।

চলতি মাসের একেবারে শুরুতে, সেপ্টেম্বরের ৩ তারিখ থেকেই এই পরিষেবা পাবেন শহরের মানুষ। এবং ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।এবার আপ-ডাউনে চলবে ২৮২টি মেট্রো। অপর দিকে রবিবার চলত ১৩০ টি মেট্রো। এবার চলবে ১৬২টি মেট্রো।



পুজো আসছে, আগামী শনিবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কমছে সময়ের ব্যবধান

দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমবে। ফলে সপ্তাহন্তে মেট্রোয় ভিড় কিছুটা কমবে। পাশাপাশি সুবিধা হবে যাত্রীদের। তবে মেট্রো পরিষেবা শুরু এবং শেষের সময়ে কোনও পরিবর্তন আপাতত হচ্ছে না।







