বিতর্কিত মন্তব্যের জের, শ্রীকান্তকে জুনের কাছে ক্ষমা চাইতে বললেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি দলের তারকা সাংসদ ও বিধায়কদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার মুখ্যমন্ত্রীর কটাক্ষের মুখে পড়লেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে শ্রীকান্তের ওই মন্তব্যের প্রসঙ্গ ওঠে।

আরও পড়ুনঃ টাকা কার কাছে যাচ্ছে? প্রশ্ন তুললেন মমতা

সেখানে কার্যত রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন বিধায়ক জুন মালিয়াকে ফোন করে ক্ষমা চাইতে হবে শ্রীকান্তকে। মমতা শ্রীকান্তকে বলেন, ‘‘এমন ভাবে ক্ষমা চাইবে যেন জুন আমায় ফোন করে বলে যে, হ্যাঁ, তুমি ক্ষমা চেয়েছ।’’

বিতর্কিত মন্তব্যের জের, শ্রীকান্তকে জুনের কাছে ক্ষমা চাইতে বললেন মুখ্যমন্ত্রী

 

মুখ্যমন্ত্রীর নির্দেশ শিরোধার্য করেছেন মন্ত্রী। সম্প্রতি শ্রীকান্ত মাহাতো বলেছিলেন কিছু বক্তব্য। জা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অভিযোগ তিনি বলেছিলেন উমা সোরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতা-নেত্রীরা ‘লুটেপুটে খাচ্ছেন’।

7 27

বিতর্কিত মন্তব্যের জের, শ্রীকান্তকে জুনের কাছে ক্ষমা চাইতে বললেন মুখ্যমন্ত্রী

yy

এ সত্ত্বেও তাঁদেরকে দল ‘সম্পদ’ বলে মনে করছে বলে ক্ষোভপ্রকাশ করতে শোনা যায় তাঁকে। উল্লেখ মুখ্যমন্ত্রী কেবল জুন মালিয়ার কাছে ক্ষমা চাইতে বলেছেন মন্ত্রীকে। অন্যদের কাছে নয় কেন? এই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে অনেকের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন