সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার। দীর্ঘদিন তাঁবুতে থাকার পর রামমন্দিরে স্থান পান শ্রীরাম। এই আবহে অকাল দিওয়ালি দেখা দেয় অযোধ্যা সহ দেশের বিভিন্ন প্রান্তে। প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে একাধিক ভিআইপির আগমন ঘটেছিল সোমবার। গতকাল সোমবার দুপুর ১২টা ০৫ থেকে থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের যজমানিতে পুজো দিয়েছিলেন মোদী।
আরও পড়ুন:কোন বিরল পাথরে নির্মিত অযোধ্যার রামলালা? বিগ্রহ তৈরিই বা করলেন কে? জানুন বিস্তারিত



এর পরই উপস্থিত দর্শনার্থীদের সামনে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী (Narandra Modi)। সেখানে তিনি সাফ জানান, ২২ জানুয়ারি ২০২৪ তারিখে নতুন ইতিহাসের সূচনা করল দেশ। তবে সাধারণ রামভক্তদের জন্য গতকাল মন্দিরের দরজা ছিল বন্ধ। আর আজ সেই মন্দিরের দরজা খুলে গেল রাম ভক্তদের জন্য। রামলালা (Ram Lala) দর্শনে উৎসাহী ভক্তরা ভিড় জমিয়েছেন ভোর থেকেই।

আজ সকাল ৭টা থেকে খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। খোলা ছিল সকাল ১১ তা পর্যন্ত। এরপর ফের দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। সন্ধে সাড়ে ৭টায় সন্ধ্যারতি হবে। তা অনলাইনেও দেখতে পাবেন ভক্তরা। উল্লেখ্য, গতকাল গভীর রাত থেকেই ভক্তদের ভিড় দেখা যায় অযোধ্যাতে (Ayodhya)। ভোরে সেই ভিড় জমা হয় মন্দিরে।


ভক্তদের জন্য খুলে গেল রাম মন্দিরের দরজা, রাম লালার দর্শনে উপচে পরা ভিড় অযোধ্যায়

ভোর ৩টে থেকে পুজোর ডালি হাতে মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ। ভিড় ঠেকাতে হিমসিম খাচ্ছে পুলিশ। তবে এই সবের মধ্যেও নিরাপত্তা ছিল বেশ কড়া। কোন খারাপ ঘটনা যাতে না ঘটে সেই দিকে নজর ছিল প্রশাসনের।







