বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আকাশ আংশিক মেঘলা। ঝিরি ঝিরি বৃষ্টিপাতও হয়েছে। আজ বৃহস্পতিবার এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সামান্য বেড়েছে দিনের তাপমাত্রাও।



আরও পড়ুন : ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্টের দাবি, প্রধানমন্ত্রী সহ রাজ্যের ৪২ সাংসদকে চিঠি দিল বাংলা পক্ষ
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকলেও দিনের তাপমাত্রা কমেছে। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে নীচে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।



গত বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ৫২ শতাংশ। সপ্তাহান্তে ফের একবার হাওয়াবদলের সম্ভাবনা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

কুয়াশার চাদরে ঢেকেছে শহর, সপ্তাহান্তে ফের হাওয়া বদল
শনিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা। সমস্ত জেলায় সকালে কুয়াশা থাকবে। বেশ কিছু জেলাতে শৈত্য প্রবাহ চলবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট। উঁচু পার্বত্য এলাকাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে।







