Weather Update: শীতের বিদায়! জানুয়ারিতেই পড়বে ‘গরম’, কী রূপ নেবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকদিন পরই ইংরেজি নববর্ষ। উৎসবের মরশুমে মাতোয়ারা বঙ্গবাসী নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। এদিকে শীতের জন্যও অপেক্ষা বাড়ছে। চলতি সপ্তাহ থেকেই কনকনে ঠাণ্ডার দেখা নেই। তবে জানুয়ারি মাসে গরমের মুখ দেখে ফেলবে বাঙালি? নাকি নতুন করে শীতের আমেজ ফিরে আসবে। কী বলছে আবহাওয়া (Weather Update of 28 December) দফতর? রইল হাওয়া অফিসের পূর্বাভাস।

আরও পড়ুন: দমকলে শুন্য পদে নিয়োগ,মন্ত্রীসভায় অনুমোদন।

আগামী কয়েকদিনে তাপমাত্রার হেরফের হবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। ৩১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে আবহাওয়া শুষ্ক থাকবে। ক্রমশ কুয়াশার মাত্রা কমবে। বর্ষশেষে জেলায় জেলায় শীত অনুভূত হবে না। আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, ৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়বে না। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাব পড়েছে বাংলায়। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় অধিক পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এরফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই।

Weather Update: শীতের বিদায়! জানুয়ারিতেই পড়বে 'গরম', কী রূপ নেবে আবহাওয়া?

দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। হাওয়া অফিসের বুলেটিন (Weather Update Bulletin) বলছে, চলতি সপ্তাহে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে (Darjeeling) বর্ষণ বা তুষারপাত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ভোরের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে থাকবে।

Weather Update: শীতের বিদায়! জানুয়ারিতেই পড়বে 'গরম', কী রূপ নেবে আবহাওয়া?
Weather Update: শীতের বিদায়! জানুয়ারিতেই পড়বে ‘গরম’, কী রূপ নেবে আবহাওয়া?

এদিকে আগামী কয়েকদিন কলকাতা (Kolkata) সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলিয়াস বেশি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। নতুন বছরের প্রথম দুদিন কলকাতায় ঠান্ডা পড়বে না। আগামী ৭ দিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরবে যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি।

শীতের বিদায়! জানুয়ারিতেই পড়বে ‘গরম’, বড় আপডেট আবহাওয়ার

Weather Update: শীতের বিদায়! জানুয়ারিতেই পড়বে 'গরম', কী রূপ নেবে আবহাওয়া?

মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে। এর জেরে উত্তর ও মধ্য ভারতে বৃষ্টি হতে পারে। এরফলে উত্তুরে হাওয়া বাধা পেতে পারে। জানুয়ারিতেও আবহাওয়া পরিবর্তন হবে না। ঝঞ্ঝার প্রভাব কাটলে বাংলায় ফের জাঁকিয়ে শীত পড়তে পারে বলেই পূর্বাভাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত