রাজ্য সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রীসভা।বুধবার ২৭ শে ডিসেম্বর নবান্নে মমতা বন্দোপাধায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়।তাতে প্রস্তাবিত হয় যে দমকল বিভাগে ১০০০ শুন্য পদে নিয়োগ করা জরুরী। ফায়ার অপারেটর পদে মোট ৩০০০ শুন্য পদ রয়েছে।প্রথম পর্যায়ে ১০০০ শুন্যপদে নিয়োগ হতে পারে। দমকল দফতরের সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।

আরও পড়ুন:ছাত্রীদের জন্য বড় ছাড় মুখ্যমন্ত্রীর, ঘোষণা শিক্ষামন্ত্রীর!
দমকল দফতরের নিয়োগের জন্য আলাদা কোন বোর্ড বা কমিশন নেই।এই দফতরে নিয়োগের জন্য পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন।ক্যাবিনেট সূত্রে বলা হয়েছে,এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ হবে।অনুমোদনের পর দমকল দফতর সরকারী ভাবে প্রস্তাব পাঠাবে পিএসসি-কে।

তারপরই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। ফায়ার অপারেটর পদে ২০২৩ সালে ১৪৫২ টি শুন্যপদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল।এই পদে চাকরির ন্যুনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।বয়েস সময়সীমা-১৮ থেকে ২৭ বছর।

দমকলে শুন্য পদে নিয়োগ,মন্ত্রীসভায় অনুমোদন।
তবে তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জন্য ৫ বছর আর অন্যান্য অনগ্রসর শ্রেনীর জন্য ৩ বছর বয়সের ছাড় রয়েছে।বর্তমানে রাজ্যে ফায়ার অপারেটর পদে বেতন কাঠামো হল – পে স্কেল ৫৪০০ টাকা থেকে ২৫২০০ তাকা।সেই সঙ্গে গ্রেড পে রয়েছে ২৬০০ টাকা।



