জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, বুধবার পারদ চড়ল ৪ ডিগ্রি, কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাঘের শুরু থেকেই শীতের দাপটে কাবু বঙ্গবাসী। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পতন দেখা গিয়েছে। রাতে ও ভোরে হাড় কাঁপানো অবস্থা। চলতি সপ্তাহের শুরুতেই তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে গিয়েছে। মঙ্গলবারও পারদ নেমেছে। তবে বুধবার সকাল থেকে ঠান্ডা আমেজ থাকলেও হাড় কাঁপানো ভাব নেই। এদিন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update of West Bengal)? কী বলছে হাওয়া অফিস?

জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, বুধবার পারদ চড়ল ৪ ডিগ্রি, কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: ভোর থেকে শাহজাহানের বাড়ি তন্নতন্ন করে সার্চ, কী কী হাতে পেল ED?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল থেকেই রাজ্যে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা বাড়বে। একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া (Bankura), পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল, বৃহস্পতিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তবে জেলায় জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, বুধবার পারদ চড়ল ৪ ডিগ্রি, কেমন থাকবে আবহাওয়া?
জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, বুধবার পারদ চড়ল ৪ ডিগ্রি, কেমন থাকবে আবহাওয়া?

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, কলকাতা সহ উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশাচ্ছন্ন অবস্থা থাকবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারের নীচে। দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল (২৪ ও ২৫ জানুয়ারি) তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, বুধবার পারদ চড়ল ৪ ডিগ্রি, কেমন থাকবে আবহাওয়া?

জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, বুধবার পারদ চড়ল ৪ ডিগ্রি, কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, অকাল বৃষ্টির জেরে ক্ষতির মুখে পড়তে পারেন চাষীরা। মঙ্গলবার ছিল মরশুমের শীতলতম দিন। কলকাতা, বাঁকুড়া ও পুরুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রি ছুঁয়েছিল। আজ থেকেই তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত