ভোর থেকে শাহজাহানের বাড়ি তন্নতন্ন করে সার্চ, কী কী হাতে পেল ED?

Shahjahan Seikh: প্রথমবার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় গোয়েন্দাদের। সেই ঘটনার ১৯ দিন পর ফের একবার দাপুটে নেতার বাড়িতে হাজির ইডি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রথমবার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় গোয়েন্দাদের। সেই ঘটনার ১৯ দিন পর ফের একবার দাপুটে নেতার বাড়িতে হাজির ইডি। এবার আগে থেকে সতর্ক হয়ে ১২৫ জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সঙ্গে নিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। এদিন ভোর ৪টে বেজে ৩৭ মিনিটে শাহহাজানের বাড়িতে পৌঁছে যান গোয়েন্দারা। শুরু হয় তল্লাশি। এখনও সেই অভিযান শেষ হয়নি।

আরও পড়ুন: বীরভূমের কোর কমিটি গঠন করলেন মমতা, অনুব্রতকে দলে ফেরাতে চান TMC সুপ্রিমো?

রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শাহজাহান শেখের বাড়িতে আজ মোট ১৩ জন প্রবেশ করেন। এর মধ্যে ৬ জন গোয়েন্দা, ২ জন স্থানীয় সাক্ষী, ৩ জন ইডির সাক্ষী, ১ জন তালা ভাঙার লোক, ১ জন ইডি ভিডিয়োগ্রাফার। শুরুতে রাজ্য পুলিশের সঙ্গে ইডি অফিসারদের বচসা বাধে। সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তারপর শাহজাহানের বাড়িতে প্রবেশ করেন তাঁরা।

ভোর থেকে শাহজাহানের বাড়ি তন্নতন্ন করে সার্চ, কী কী হাতে পেল ED?
ভোর থেকে শাহজাহানের বাড়ি তন্নতন্ন করে সার্চ, কী কী হাতে পেল ED?

বাড়ির ভিতরে প্রবেশ করে একের পর এক ঘর তন্নতন্ন করে খুঁজছেন গোয়েন্দারা। ভাঙা হয়েছে আলমারির তালা। বাদ নেই বাড়ির কোনও অংশ। চিলেকোঠা থেকে ছাদ সব জায়গাই সার্চ হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে তল্লাশি। অতিক্রান্ত হয়েছে প্রায় ৪ ঘন্টার বেশি সময়। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত খালি কয়েকটা ব্রিফকেস, জামাকাপড় আর পেন্সিল ছাড়া কিছুই মেলেনি তৃণমূল নেতার বাড়ি থেকে।

ভোর থেকে শাহজাহানের বাড়ি তন্নতন্ন করে সার্চ, কী কী হাতে পেল ED?

ভোর থেকে শাহজাহানের বাড়ি তন্নতন্ন করে সার্চ, কী কী হাতে পেল ED?

গোয়েন্দাদের ধারণা, পালিয়ে যাবার আগে এই বাড়ি থেকে সমস্ত তথ্য সঙ্গে নিয়েই ফেরার হয়েছেন শাহজাহান। এখনও শাহজাহানের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শেষ হয়নি তল্লাশি। অতীতের স্মৃতি মাথায় রেখে এদিন একেবারে তোড়োজোড় করে সন্দেশখালিতে উপস্থিত ইডি। বাহিনীর কাছে রাখা হয়েছে কাঁদানে গ্যাস। এখন, গুরুত্বপূর্ণ কিছু উদ্ধার হয় কিনা সেটাই দেখার।

ভোর থেকে শাহজাহানের বাড়ি তন্নতন্ন করে সার্চ, কী কী হাতে পেল ED?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর