বীরভূমের কোর কমিটি গঠন করলেন মমতা, অনুব্রতকে দলে ফেরাতে চান TMC সুপ্রিমো?

এতদিন এই জেলা নিয়ে তৃণমূলের আত্মবিশ্বাসের খামতি ছিল না। কারণ, সেখানে বিরাজমান ছিলেন দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় এই মুহূর্তে তিহাড় জেলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শিয়রে লোকসভা নির্বাচন। তার আগে কালীঘাটের বাড়িতে বসে একের পর এক জেলায় সাংগঠিক কমিটি গড়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বীরভূম জেলা (Birbhum District) নিয়ে ছিল বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এদিন পুরোনো কমিটি ভেঙে নতুন ৫ সদস্যের কোর কমিটি গঠন করে দিলেন মমতা। কারা কারা আছেন এই কমিটিতে?

আরও পড়ুন: ব্যক্তিগত সম্পর্ক ভালো, আসন সমঝোতাও হবে, মমতার কটাক্ষের পরেও সুর নরম রাহুলের

তৃণমূল সূত্রে খবর, নতুন কোর কমিটিতে যে ৫ সদস্য রয়েছেন, তাঁরা হলেন, অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ ও বিকাশ রায়চৌধুরী। নানুর ও কেতুগ্রামের দায়িত্বে কাজল শেখ। কোনও দ্বন্দ্ব চলবে না বলে কড়া বার্তা মমতা(Mamata Banerjee)। পাশাপাশি সামাজিক মাধ্যমেও মুখ খুলতে নিষেধ করা হয়েছে নেতাদের। বিজেপি বিরোধিতায় আরও সুর চড়ানোর নির্দেশ দলেন তৃণমূলনেত্রী। বললেন, বিজেপি সভা করলে তার পাল্টা সভা করতে হবে।

বীরভূমের কোর কমিটি গঠন করলেন মমতা, অনুব্রতকে দলে ফেরাতে চান TMC সুপ্রিমো?
বীরভূমের কোর কমিটি গঠন করলেন মমতা, অনুব্রতকে দলে ফেরাতে চান TMC সুপ্রিমো?

এই ৫ সদস্য মূলত বীরভূমের (Birbhum District) দুই লোকসভা কেন্দ্রের দিকেই নজর রাখবেন। সেই দুটি আসন হল, বীরভূম ও বোলপুর। এতদিন এই জেলা নিয়ে তৃণমূলের আত্মবিশ্বাসের খামতি ছিল না। কারণ, সেখানে বিরাজমান ছিলেন দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল গরুপাচার মামলায় এই মুহূর্তে তিহাড় জেলে। এরপর থেকে বীরভূমের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

বীরভূমের কোর কমিটি গঠন করলেন মমতা, অনুব্রতকে দলে ফেরাতে চান TMC সুপ্রিমো?

বীরভূমের কোর কমিটি গঠন করলেন মমতা, অনুব্রতকে দলে ফেরাতে চান TMC সুপ্রিমো?

আজ আবার অনুব্রত মণ্ডলকে নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর মুখে বারবার উচ্চারিত হল কেষ্টর ভূমিকার কথা। আগামী দিনে অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলে তাঁকে দলে ফেরানো হতে পারেও বলে বার্তা দিয়েছেন মমতা (Mamata Banerjee)। এদিকে, ৫ জনের মধ্যে অভিজিৎ সিনহা লাভপুর, সাঁইথিয়া দেখবেন। চন্দ্রনাথ সিনহা দেখবেন বোলপুর, নলহাটি, ময়ূরেশ্বর এবং বুরারই। বিকাশ রায়চৌধুরী সিউড়ি এবং দুবরাজপুরের দায়িত্বে থাকছেন। রামপুরহাটের দায়িত্বে আশিস বন্দ্যোপাধ্যায়।

বীরভূমের কোর কমিটি গঠন করলেন মমতা, অনুব্রতকে দলে ফেরাতে চান TMC সুপ্রিমো?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত