আজ থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ, কনকনে শীতের মধ্যেই রাতভর বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে সাদা চাদরে ঢেকে গিয়েছিল সান্দাকফু, মেঘলার মত জায়গা। তুষারপাত হয়েছিল সিকিমের বিভিন্ন জায়গায়। দার্জিলিং ও সিকিমের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যজুড়ে কনকনে শীত। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটানা বৃষ্টি চলবে একাধিক জেলায়। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ থেকে ক্রমশ সরে বিহার-ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। এরফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। উত্তরের কিছু জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া (Weather Update of West Bengal)?

 

- Advertisement -

আরও পড়ুন: দুদিন বৃষ্টি চলবে রাজ্যে, উত্তুরে তুষারপাত, দক্ষিণবঙ্গে পারদ চড়বে ৪ ডিগ্রি

আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department) বুলেটিন অনুযায়ী, আজ রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়ায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ বেশিরভাগ জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আজ থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ, কনকনে শীতের মধ্যেই রাতভর বৃষ্টির পূর্বাভাস
আজ থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ, কনকনে শীতের মধ্যেই রাতভর বৃষ্টির পূর্বাভাস

কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বেলা পর্যন্ত শহরে কুয়াশার মাত্রা অধিক থাকতে পারে। দৃশ্যমানতা ২০০ -৫০০ মিটারের মধ্যে থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনেও শীতের আমেজ থাকবে। আজ ও কাল তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।

আজ থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ, কনকনে শীতের মধ্যেই রাতভর বৃষ্টির পূর্বাভাস

- Advertisement -

বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে যেতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিংয়ে বৃষ্টি হলে উঁচু এলাকায় হালকা তুষারপাতের (Snowfall) সম্ভাবনা আছে। আগামী কয়েকদিন দার্জিলিং-সহ উত্তরবঙ্গের আটটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি জায়গায় ঘন কুয়াশা থাকবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আজ থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ, কনকনে শীতের মধ্যেই রাতভর বৃষ্টির পূর্বাভাস

আজ থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ, কনকনে শীতের মধ্যেই রাতভর বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে সাদা চাদরে ঢেকে গিয়েছিল সান্দাকফু, টুমলিং, মেঘলার মত জায়গা। তুষারপাত হয়েছিল সিকিমের বিভিন্ন জায়গায়। আগামী কয়েকদিনের মধ্যেই দার্জিলিং (Darjeeling) ও সিকিমের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পঙের (Kalimpong) উঁচু জায়গাগুলিতে বুধবার, শুক্রবার এবং শনিবার তুষারপাত হতে পারে। তাই এই সময়টাতে পর্যটকদের জন্য যে সোনায় সোহাগা হতে চলেছে সেকথা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর