কনকনে ঠাণ্ডার মধ্যেই বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। শীতের জেরে জুবুথুবু অবস্থা শহরবাসীর। কলকাতার পাশাপাশি দফায় দফায় জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। শুক্রবারও বজায় থাকবে বৃষ্টির ধারা। এরপর থেকেই বদল হবে আবহাওয়ায়। ভোরের দিকে কুয়াশা থাকবে। গতকালের মত আজও বেলা বাড়লেও রোদের দেখা নাও মিলতে পারে। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update of West Bengal)? কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস।

আরও পড়ুন: ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর কোনও অভিজ্ঞতা নেই, তবুও ৮০০ কোটির সংস্থার সিইও ধোনির শাশুড়ি
আগামী কয়েকদিন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কম থাকবে। সব জেলাতেই বৃষ্টি চলবে। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, বর্ধমানে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রির কাছাকাছি। আজ, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি থাকতে পারে। সারাদিনে আকাশ মেঘলা থাকবে।
মাঘের শুরুতেও ঝোড়ো ব্যাটিং শীতের, ঘন কুয়াশায় ঢেকে উত্তর থেকে দক্ষিণ

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ের (Darjeeling) উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। হিমাঙ্কের নীচে তাপমাত্রা নেমেছে। এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।



