ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জাতীয় ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলের টিম চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক তিনি। ধোনি জমানায় বিশ্বকাপ সহ একের পর এক খেতাব ঝুলিতে এসেছে। জনপ্রিয় মুখ হওয়ায় একাধিক বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। এছাড়াও নিজের কিছু ব্যবসাও রয়েছে তাঁর। বর্তমানে ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা। তবে জানেন কি, ধোনির এই সাম্রাজ্যের একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তাঁর শাশুড়ি, শিলা সিং (Dhoni’s mother in law Shila Singh)। সেই প্রতিষ্ঠানের সিইও তিনি। ব্যবসায়িক প্রতিষ্ঠান চালনার কোনও অভিজ্ঞতা না থাকলেও এই মুহূর্তে তাঁর উদ্যোগেই বিরাট সফলতা লাভ করেছে ধোনির প্রতিষ্ঠান।



আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হল ৪৭ তম আন্তর্জাতিক বইমেলা
দীর্ঘদিন ধরে একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁর নামে চলছে বেশ কয়েকটি কোম্পানি। যেগুলির টার্নওভার কয়েক কোটি টাকা। এই সংস্থাগুলির মধ্যেই একটি ‘ধোনি এন্টারটেনমেন্ট লিমিটেড’, যার নাম অনেকেই হয়তো শুনেছেন। এই সংস্থার সঙ্গে যুক্ত শীলা সিং। অনেকেই হয়তো ধোনির স্ত্রী সাক্ষী সিংয়ের (Sakshi Singh) মা শীলা সিংকে চিনতেন না। তবে জামাইয়ের সংস্থা চালিয়ে বর্তমানে তিনি ব্যবসায়িক জগতে নিজেকে পরিচিত মুখ হিসেবে গড়ে তুলেছেন। জানেন কি, ব্যবসা বা প্রোডাকশান হাউস সম্পর্কে কোনও ধারনাই ছিল না মাহির শাশুড়ির। কিন্তু তা সত্ত্বেও কোটি কোটি টাকার নতুন প্রজেক্টে নামার ক্ষেত্রে বিন্দুমাত্র পিছিয়ে আসেননি তিনি।

আসলে নিজের ব্যবসায়িক সাম্রাজ্যকে পরিবারের মধ্যেই আবদ্ধ রাখতে চেয়েছিলেন মাহি। তাই ধোনি এন্টারটেনমেন্ট লিমিটেডের দায়িত্বভার নিজের শাশুড়ি ও স্ত্রীর হাতে তুলে দিয়েছেন তিনি। এই সংস্থার আরও এক সিইও সাক্ষী সিং। ২০২০ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন সাক্ষী ও শীলা সিং।
চলতি বছরের গোড়ার দিকে লেটস গেট ম্যারেড নামের একটি তামিল সিনেমা প্রযোজনার মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখে ধোনি ইন্টারটেনমেন্ট লিমিটেড (Dhoni Entertainment Limited)। বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বর্তমানে এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি টাকা। বলা হচ্ছে, শীলা সিংয়ের আসার পর থেকেই ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে।


ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর কোনও অভিজ্ঞতা নেই, তবুও ৮০০ কোটির সংস্থার সিইও ধোনির শাশুড়ি

ধোনির শাশুড়ির ব্যবসার ক্ষেত্রে কোনও অভিজ্ঞতা না থাকলেও কীভাবে এত উন্নতি সম্ভব হল? মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাহির কেরিয়ারের শুরুর দিকে তাঁর বাব পান সিং ধোনির সহকর্মী ছিলেন সাক্ষীর বাবা আর কে সিং। কানোই গ্রুপের বিন্নাগুড়ি টি কোম্পানিতে চাকরি করতেন তাঁরা। সেইসময়ে গৃহবধূ ছিলেন শীলা। সন্তানের পড়াশোনা, ঘর সামলানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। এরপর হঠাৎ করেই সিইও-র (CEO) মত পদে যুক্ত হয়ে চমক দেখান। আদতে ঘর সামলানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ব্যবসা সামলাচ্ছেন তিনি। তবে এই খবর সামনে আসার পরই নেটিজেনদের মতে, ২২ গজের বাইরেও বিচক্ষণ নজর মাহির। তিনিই হয়তো তাঁর শাশুড়ির বুঝতে সুপ্ত প্রতিভা বুঝতে পেরে এত বড় একটি দায়িত্ব নির্দ্বিধায় দিয়ে দিয়েছিলেন।







