কলকাতায় মেট্রো পরিষেবা পেতে প্রবীণ নাগরিকদের লাগবে না ই-পাস। মেট্রোতে যাতায়াতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য ছাড়। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত লাগবে না ই-পাস। শুধু মাত্র বয়সের প্রমাণপত্র এবং আইডি কার্ড সাথে থাকলেই হবে।
মহানগরীতে ফের শুরু হল মেট্রো পরিষেবা, ১৭৪ দিন পর । আর এই পরিষেবাতে বেধে দেওয়া হয়েছে একাধিক বিধিনিষেধ। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। মোট ১১০ টি মেট্রো চলবে প্রতিদিন।
কলকাতায় শুরু হল মেট্রো পরিষেবা। তবে রবিবার কেবলমাত্র NEET পরীক্ষার্থী ও একজন অভিভাবকই মেট্রোয় সফর করতে পারলেন। আজ সকাল ১০ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর চলছে মেট্রো আগামী কাল ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে
১৪ তারিখ থেকে চলবে মেট্রো। কলকাতার লাইফলাইন মেট্রো চালু হতে চলেছে। আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে মেট্রো পরিষেবা চালু হবে কলকাতায়। কিন্তু মেট্রোর ভিড় এড়াতে কি করা যায় তা নিয়েই চিন্তায় পড়েছে প্রশাসন। মেট্রো তে স্মার্ট কার্ড ধারী যাত্রীরাই চড়তে পারবেন।