১৪ তারিখ থেকে চলবে মেট্রো। দেখুন কি কি নিয়ম পালন করতে হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৪ তারিখ থেকে চলবে মেট্রো। কলকাতার লাইফলাইন মেট্রো চালু হতে চলেছে। আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে মেট্রো পরিষেবা চালু হবে কলকাতায়। কিন্তু মেট্রোর ভিড় এড়াতে কি করা যায় তা নিয়েই চিন্তায় পড়েছে প্রশাসন। মেট্রো তে স্মার্ট কার্ড ধারী যাত্রীরাই চড়তে পারবেন। যদিও সেটা নিয়েও চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ। কারন স্বাভাবিক অবস্থায় দিনে প্রায় সাড়ে ৩ লক্ষ যাত্রী স্মার্ট কার্ড ব্যাবহার করতেন। লকডাউনে ঠিক আগে অর্থাৎ মার্চের শেষ সপ্তাহে স্মার্ট কার্ড ব্যাবহার কারী যাত্রীর সংখ্যা ছিল ২ লক্ষ ২০ হাজারের গায়ে।

আরো পড়ুনঃ মুখ পুড়ল শিবসেনা সরকারের। মুম্বাই হাইকোর্টে জয়ী কঙ্গনা।

মেট্রো কর্তৃপক্ষ আজ জানিয়েছে, সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত পরিষেবা চালু রাখা হবে কলকাতা মেট্রোতে। তবে কনটেইনমেন্ট জোন গুলিতে অবস্থিত স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, অর্থাৎ মেট্রো দাঁড়াবে না। এবং মেট্রো স্টেশনের গেট বন্ধ থাকবে। মেট্রো তে স্মার্ট কার্ড ধারী যাত্রীরাই চড়তে পারবেন। স্টেশনে কোনও টোকেন বিক্রি বন্ধ থাকবে। দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। রবিবার কোনও মেট্রো চলবে না। অর্থাৎ বন্ধ থাকবে পরিষেবা। মেট্রো প্রতিটি প্ল্যাটফর্মে ২০ সেকেন্ডের বদলে ৩০ সেকেন্ড দাঁড়াবে। রেক স্যানিটাইজ করার পর তবেই চালানো হবে। যে সমস্ত সিটে ক্রস চিহ্ন দেওয়া থাকবে সেখানে কেউ বসবেন না।

৪ তারিখ থেকে চলবে মেট্রো। এদিন মেট্রো কর্তৃপক্ষ একাধিক নিয়ম ঘোষনা করেছে মেট্রো চড়ার। যেমন ১) যাত্রীদের সবসময় মাস্ক পরে থাকতে হবে। ২) প্রত্যেক মেট্রো স্টেশনে স্যানিটাইজার ডিস্পেনসর থাকবে। তা দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে বাধ্যতামূলক ভাবে। ৩) স্মার্ট ফোন ছাড়া মেট্রোতে ওঠা যাবে না। কারন বাধ্যতামূলক ভাবে মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।

৪) কারও শরীরে জ্বর থাকলে বা সর্দি, কাশি হলে যেন মেট্রোয় ওঠা যাবে না। ৫) প্রবীণ নাগরিক(সিনিয়র সিটিজেন) ও শিশুদের মেট্রোয় এখন না উঠতে অনুরোধ করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। ৬) অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্য করতে হবে ৭) এসকেলটরের হ্যান্ডরেল, বা দেওয়াল এমনকি মেট্রো স্টেশনের কোন কিছুতেই হাত দেওয়া চলবে না।

৮) মেট্রো স্টেশনে প্রবেশের সময় রেল কর্মীরা যাত্রীদের থার্মাল স্ক্যানিং করবেন অর্থাৎ শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। তাতে কোনরকম অসহযোগিতা করা চলবে না। যদি কারও শরীরে বিপদজনক তাপমাত্রা থাকে তাকে মেট্রো স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। ৯) ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে কোনওভাবেই হুড়োহুড়ি করা যাবে না। সেক্ষেত্রে করা নজর রাখবে আরপিএফ এনং ক্লোজ সার্কিট ক্যামেরা। এবং ১০) স্টেশন চত্বরে থুতু ফেললে সাথে সাথেই শাস্তি পেতে হবে। ১১) মেট্রো রেলের ওয়েবসাইট বা পথদিশা অ্যাপ থেকে মিলবে ই-পাস। ই-পাস ১২ ঘন্টা আগে বুকিং করা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন