নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় শুরু হল মেট্রো পরিষেবা। তবে রবিবার কেবলমাত্র NEET পরীক্ষার্থী ও একজন অভিভাবকই মেট্রোয় সফর করতে পারলেন। আজ সকাল ১০ টা থেকে সন্ধে ৭ টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর চলছে মেট্রো আগামী কাল ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে সবার জন্যে মেট্রো পরিষেবা খুলে দেওয়া হবে। কিন্তু মেট্রো তে শুধুমাত্র স্মার্ট কার্ড ধারী যাত্রীরাই চড়তে পারবেন।
আরও পড়ুনঃ প্রস্তুত হন রাজ্যবাসী, আপনার রসনা তৃপ্তিতে আসছে পদ্মার ইলিশ।


কলকাতায় শুরু হল মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কাল থেকে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত পরিষেবা চালু রাখা হবে কলকাতা মেট্রোতে। তবে কনটেইনমেন্ট জোন গুলিতে অবস্থিত স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, অর্থাৎ মেট্রো দাঁড়াবে না। এবং মেট্রো স্টেশনের গেট বন্ধ থাকবে। মেট্রো তে স্মার্ট কার্ড ধারী যাত্রীরাই চড়তে পারবেন। স্টেশনে কোনও টোকেন বিক্রি বন্ধ থাকবে। দুই প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। আজ বাদে অন্য রবিবার কোনও মেট্রো চলবে না। মেট্রো প্রতিটি প্ল্যাটফর্মে ২০ সেকেন্ডের বদলে ৩০ সেকেন্ড দাঁড়াবে। রেক স্যানিটাইজ করার পর তবেই চালানো হবে। যে সমস্ত সিটে ক্রস চিহ্ন দেওয়া থাকবে সেখানে কেউ বসবেন না।
মেট্রো কর্তৃপক্ষ একাধিক নিয়ম ঘোষনা করেছে মেট্রো চড়ার। যেমন ১) যাত্রীদের সবসময় মাস্ক পরে থাকতে হবে। ২) প্রত্যেক মেট্রো স্টেশনে স্যানিটাইজার ডিস্পেনসর থাকবে। তা দিয়ে হাত জীবাণুমুক্ত করতে হবে বাধ্যতামূলক ভাবে। ৩) স্মার্ট ফোন ছাড়া মেট্রোতে ওঠা যাবে না। কারন বাধ্যতামূলক ভাবে মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।
৪) কারও শরীরে জ্বর থাকলে বা সর্দি, কাশি হলে যেন মেট্রোয় ওঠা যাবে না। ৫) প্রবীণ নাগরিক(সিনিয়র সিটিজেন) ও শিশুদের মেট্রোয় এখন না উঠতে অনুরোধ করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। ৬) অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্য করতে হবে ৭) এসকেলটরের হ্যান্ডরেল, বা দেওয়াল এমনকি মেট্রো স্টেশনের কোন কিছুতেই হাত দেওয়া চলবে না।


৮) মেট্রো স্টেশনে প্রবেশের সময় রেল কর্মীরা যাত্রীদের থার্মাল স্ক্যানিং করবেন অর্থাৎ শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। তাতে কোনরকম অসহযোগিতা করা চলবে না। যদি কারও শরীরে বিপদজনক তাপমাত্রা থাকে তাকে মেট্রো স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। ৯) ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্মে কোনওভাবেই হুড়োহুড়ি করা যাবে না। সেক্ষেত্রে করা নজর রাখবে আরপিএফ এনং ক্লোজ সার্কিট ক্যামেরা। এবং ১০) স্টেশন চত্বরে থুতু ফেললে সাথে সাথেই শাস্তি পেতে হবে। ১১) মেট্রো রেলের ওয়েবসাইট বা পথদিশা অ্যাপ থেকে মিলবে ই-পাস। ই-পাস ১২ ঘন্টা আগে বুকিং করা যাবে।







