প্রস্তুত হন রাজ্যবাসী, আপনার রসনা তৃপ্তিতে আসছে পদ্মার ইলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রস্তুত হন রাজ্যবাসী, বঙ্গে আসছে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ রফতানি ওপর থেকে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ থেকে এদেশে আসবে ১৪৫০ মেট্রিক টন ইলিশ। বৃহষ্পতিবার বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে ইলিশ রফতানির অনুমতিপত্র দেওয়া হয়েছে মাছ রফতানি সংস্থাগুলিকে।

আরও পড়ুনঃ ১৬ টি জেলায় করোনা মৃত্যু। দেখুন আজ আপনার জেলার করোনা চিত্র।

জানা যাচ্ছে, অপেক্ষা শুধু দিল্লি থেকে ‘স্যানিটারি ইমপোর্ট পারমিট’ পাওয়ার। তার পরেই শুরু হবে আমদানি। দূর্গাপুজার সময়ে রাজ্যে ইলিশ সরবরাহ অব্যহত থাকবে বলে মনে করা হচ্ছে। ২০১১ সালের পর এবছর এই পরিমাণ ইলিশ রাজ্যে ঢুকবে। কারণ জুলাই ২০১২ থেকে তিস্তা চুক্তির জন্য ভারতে ইলিশ রপতানির উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে এসেছিলেন শেখ হাসিনা।

ঠিক তার আগেই ৫০০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর ছাড়পত্র দিয়েছিল হাসিনার সরকার। বিশেষজ্ঞদের মতে ওটিকে বাংলাদেশের ‘ইলিশ-কূটনীতি’ আখ্যা দিয়েছিলেন। চলতি বছরে বঙ্গে সেই রকম ভাবে ইলিশের দেখা মেলেনি। কিন্তু বাংলাদেশে মৎসজীবীদের জালে প্রচুর মাত্রায় ইলিশ ধরা পরায় দামও কমেছে বেশ অনেকটাই। সেই কাড়নেই সাময়িক ভাবে প্রত্যাহার করা হয়েছে রপতানির নিষেধাজ্ঞা।

প্রস্তুত হন রাজ্যবাসী, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন বাংলাদেশের মৎসজীবীরা। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব তথা হাওড়ার পাইকারি মাছ কারবারি সংগঠনের কর্তা সৈয়দ আনোয়ার মাকসুদ জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে ইলিশ আমদানির চেষ্টা চলছে। কলকাতা, হাওড়া ও শিলিগুড়িতে ইলিশ আসবে পেট্রাপোল সীমান্ত দিয়ে। জানা গেছে, এই সময়ে এক কেজি থেকে বারোশ গ্রামের ইলিশের দাম প্রায় ১৩০০ টাকা হবে। পর্যাপ্ত পরিমাণে ইলিশ সরবরাহ হলে দাম কমবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত