মহানগরীতে ফের শুরু হল মেট্রো পরিষেবা,এখন কিভাবে যাত্রা করবেন জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহানগরীতে ফের শুরু হল মেট্রো পরিষেবা, ১৭৪ দিন পর । আর এই পরিষেবাতে বেধে দেওয়া হয়েছে একাধিক বিধিনিষেধ। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। মোট ১১০ টি মেট্রো চলবে প্রতিদিন। তার মধ্যে ১০৪ টি নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে। এবং বাকি ৬টি মেট্রো চলবে দমদম থেকে কবি সুভাষ।

আরও পড়ুনঃ দিন দিন ভয়ঙ্কর হচ্ছে দেশের করোনা পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা পেরল ৪৮ লক্ষ!

প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো ছাড়বে। সকালের শুরুতে ৮টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর, ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো ছাড়বে। তার পর অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত প্রতি ১৫ মিনিট অন্তর চলবে মেট্রোরেল। সন্ধ্যা ৭টায় দমদম ও কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে। তবে কোভিড-১৯ এর কারণ বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে। মেট্রোতে যাতায়াতের জন্য যাত্রীদের কাছে থাকতে হবে ই-পাস। https://pathadisha.com/metro এই লিংকটিতে গিয়ে যাত্রীরা ই-পাস সংগ্রহ করতে পারবেন।

কথা ভাবে পাবেন এই ই-পাস? মেট্রো কর্তৃপক্ষের দেওয়া লিংকটিতে গিয়ে যাত্রীকে তার নাম, মোবাইল নম্বর, গন্তব্য স্থান, এবং কোন সময়ে তিনি মেট্রোতে যাবেন তা দিয়ে ১ ঘন্টার জন্য স্লট বুক করতে হবে। বুকিং সম্পুর্ন হলে যাত্রীদের কাছে কিউআর কোড দেওয়া বিশেষ রংয়ের ই-পাস পৌঁছে যাবে। এর জন্য যাত্রীদের কাছে স্মার্ট ফোন, ল্যাপটপ থাকা প্রয়োজন। কোন যাত্রীর কাছে স্মার্ট ফোন না থাকলে সেই ব্যক্তিকে তার ই-পাসের রঙিন প্রিন্ট আউট আনতে হবে। এছাড়াও মেট্রে ওঠার জন্য মাস্কের ব্যবহার বাধ্যতামূলক।

মহানগরীতে ফের শুরু হল মেট্রো পরিষেবা, মেট্রোরেল চালু হওয়ার প্রথম দিন শুরুতেই কয়েক হাজার যাত্রী একসঙ্গে পাস বুক করার চেষ্টা করাতে সার্ভারে সমস্যা দেখা যায়। তবে সেই সমস্যা বেশিক্ষণ স্থায়ী হয়নি। রবিবার রাত থেকে সোমবারে জন্য সারাদিনের জন্য ই-পাস বুক করা গিয়েছে। মেট্রোরেলে স্লট বুকিং-এর দায়িত্বপ্রাপ্ত তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তা সঞ্জয় চট্টোপাধ্যায় জানান, ১৭৪ দিন পরে শহর কলকাতায় মেট্রো চালু হচ্ছে। একসঙ্গে পাস বুক করার চেষ্টা করছেন অনেকেই।

তাই শুরুতে একটু সমস্যা হয়েছে। তিনি জানান, এদিন রাত ১১টা পর্যন্ত ১০ হাজারের বেশি যাত্রী মেট্রোতে ই-পাস বুক করেছেন। এবং প্রায় ৫ হাজারের বেশি যাত্রী অপেক্ষায় ছিলেন। রাজ্য প্রশাসন ও রেল সূত্রে খবর, ভিড় নিয়ন্ত্রণ করার জন্য মেট্রোরেলের ক্ষেত্রে আনা এই পরীক্ষা সফল হলে পুজোর আগে রাজ্যে লোকাল ট্রেন চালু করা হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত