দিন দিন ভয়ঙ্কর হচ্ছে দেশের করোনা পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা পেরল ৪৮ লক্ষ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন দিন ভয়ঙ্কর হচ্ছে দেশের করোনা পরিস্থিতি, কিছুতেই কমানো যাচ্ছেনা করোনা সংক্রমণের সংখ্যা। এতদিন ৭০ থেকে ৮০ হাজারের ঘরে ছিল সংক্রমণ কিন্তু এবার তা বেড়ে হচ্ছে ৯০ হাজারের বেশি প্রতিদিন। এক রাতে ৯২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২,০৭১ জন।

আরও পড়ুনঃ সুস্থতার হার বৃদ্ধির সাথেই অব্যাহত মৃত্যুমিছিল। রাজ্যে করোনার তাণ্ডব।

কোভিড-১৯ সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭,৫১২ জন। তবে সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে ১১৩৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, আজ ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪৮,৪৬,৪২৭। সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৯,৭২২ জনের। সুস্থ হয়েছেন ৩৭,৮০,১০৭ জন। অপর দিকে রাজ্যের করোনার অবস্থাও খুব একটা ভালো না।

রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ৩ হাজার ২১৫ জন। আজকের ৩ হাজার ২১৫ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ৭০৮ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ হাজার ৬২৪ জন। যা গতকালের থেকে ১০৩ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৪৫ জনের। মৃত ৩ হাজার ৯৪৫ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫৮ জন।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫৪ জন।এই অবস্থায় সবাই তাকিয়ে আছেন করোনা ভ্যাকসিনের দিকে গত কাল দেশের স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন ভ্যাকসিন নিয়ে সুখবর দিয়েছেন।  কাল একটি অনলাইন পোর্টাল কে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্য মন্ত্রী জানিয়েদেন ২০২১ সালের শুরুতেই সাধারন মানুষ কে দেওয়ার জন্যে ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। খবরের ওয়েবসাইট সানডে সংবাদ কে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে একথা জানান ।

দিন দিন ভয়ঙ্কর হচ্ছে দেশের করোনা পরিস্থিতি, তিনি আরও জানিয়েছেন যখন ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে যাবে তখন ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী, প্রবীণ নাগরিক এবং কো মর্বিডিটি আছে এমন মানুষকে প্রথমেই আনা হবে ভ্যাকসিনের আওতায়। এছাড়াও যাদের জন্যে ভ্যাকসিন প্রথমেই প্রয়োজন তাঁদেরকেও আনা হবে ভ্যাকসিনের আওতায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর