এক অ্যাপেই জানা যাবে মেট্রোর সমস্ত তথ্য, স্মার্ট পরিষেবা এবার মেট্রোরেলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক অ্যাপেই জানা যাবে মেট্রোর সমস্ত তথ্য, করোনা সংক্রমণ ঠেকাতে আরও স্মার্ট হচ্ছে কলকাতা মেট্রো ! এবার মেট্রো সংক্রান্ত যে কোনও তথ্য থাকবে আপনার স্মার্টফোনে । আর তাতেই জানা যাবে অনলাইনে স্মার্টকার্ড রিচার্জ অথবা ই-পাস জেনারেট করা সবই । বুধবার লঞ্চ হল এমনি একটি মোবাইল অ্যাপ। অ্যাপটির নাম কলকাতা মেট্রো অফিসিয়াল অ্যাপ। আপনাকে শুধুমাত্র গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

আরও পড়ুনঃ অক্টোবর মাসে ব্যাংকের দরজা বন্ধ থাকবে ১০ দিন!

ব্যস তাহলেই কেল্লা ফতে । অ্যাপটিতে স্মার্ট কার্ড রিচার্জ, ই-পাশ জেনারেটের আলাদা আলাদা অপশন আছে, ততে ক্লিক করলেই পছন্দমতো তথ্য পেয়ে যাবেন ব্যবহারকারীরা। এমনকি মোবাইলে অ্যাপটি ডাউনলোড করলেই মিলবে একগুচ্ছ সুযোগ-সুবিধা। আনলকের চতুর্থ পর্বে সমস্ত নিয়ম মেনে চালু হয়েছে মেট্রো পরিষেবা। তবে আর কাউন্টারে গিয়ে মিলছে না টোকেন। ভরসা অনলাইনের ই-পাশ অথবা স্মার্ট কার্ড। তাও সে কার্ড রিচার্জ করাতে হাজারও ঝক্কি পোহাতে হচ্ছিল যাত্রীদের ।

এদিকে পরিষেবা চালুর পর থেকেই ভিড় বাড়ছে মেট্রোতে। কিন্তু পরিষেবার জটিলতার জেরে সমস্যাও হচ্ছিল । তাই এবার সমস্ত পরিষেবাকে এক ছাতার তলায় এনে অ্যাপ চালু করল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো তরফে জানানো হয়েছে, অ্যাপে মিলবে কলকাতা মেট্রো সংক্রান্ত যে কোনও তথ্য। অর্থাৎ কোথাও দুর্ঘটনার জন্য যদি মেট্রো আটকে পড়ে তা নোটিফিকেশন হিসেবে ব্যবহারকারীর মোবাইলে চলে আসবে। এ অ্যাপ থেকেই ই-পাস জেনারেট করা যাবে। রিচার্জ করা যাবে স্মার্ট কার্ড।

এক অ্যাপেই জানা যাবে মেট্রোর সমস্ত তথ্য, এছাড়াও একাধিক সুবিধা মিলবে। এছাড়াও অ্যাপটি মেট্রোর টাইমিং অর্থাৎ কোন স্টেশন থেকে কোন মেট্রো কখন ছাড়বে, কখন পরের স্টেশনে পৌঁছবে, কোনও স্টেশন থেকে গন্তব্যের ভাড়া কত, স্টেশনে কটি চলমান সিড়ি আছে, প্রবেশ বা বাহিরের পথ কোনদিকে- এ সবই বলে দেবে । এখানেই শেষ নয়, প্রতিটি স্টেশনে নামলে কোন কোন দর্শনীয় স্থান যাত্রীরা দেখতে পাবেন, তাও থাকছে ওই অ্যাপে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত