অক্টোবর মাসে ব্যাংকের দরজা বন্ধ থাকবে ১০ দিন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অক্টোবর মাসে ব্যাংকের দরজা বন্ধ থাকবে ১০ দিন! গ্রাহকের কোনো না কোনো কাজ নিয়ে ছুটে যেতে হয় ব্যাংক এ। যে সকল গ্রাহকরা অনলাইন অর্থাৎ ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত নয় তাদের তো কোন উপায় নেই ব্যাংকের শাখা অথবা এটিএম ছাড়া।এছাড়াও যারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে থাকেন তাদেরকেও ব্যাংকের শাখায় যেতে হয় কোনো না কোনো কারণবশত। তাই ব্যাংকের শাখার দরজা বন্ধ দেখে ঘুরে আসার মত হয়রানির শিকার হতে হবে না যদি ব্যাংকের ছুটির তালিকা জানা থাকে।

আরও পড়ুনঃ বাবরি মামলায় আডবানী-যোশীরা খালাস পেলেও হাইকোর্টে যাবে মুসলিম ল’ বোর্ড।

জেনে নেওয়া যাক ব্যাংকের শাখার দরজা বন্ধ থাকবে চলতি বছর অক্টোবর মাসে কোন কোন দিন।প্রতি রবিবার বন্ধ থাকে ব্যাংকের শাখা অন্যান্য অফিস কাছাড়ির মত।এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা অনুযায়ী ব্যাংকের শাখা বন্ধ থাকে প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। আসুন জেনে নেওয়া যাক অক্টোবর মাসে রবিবার ছাড়া কোন কোন দিন বন্ধ থাকবে‌ ব্যাংকের শাখা।

২ রা অক্টোবর, শুক্রবার: এদিন‌ দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি ব্যাংকের শাখা বন্ধ থাকবে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে। ৮ ই অক্টোবর, বৃহস্পতিবার: বেশ কয়েকটি রাজ্যের ব্যাংকের শাখা বন্ধ থাকবে চেল্লাম উৎসব উপলক্ষে। ১০ ই অক্টোবর, শনিবার: রিজার্ভ ব্যাংকের ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি ব্যাংকের শাখা বন্ধ থাকে মাসের দ্বিতীয় শনিবার এর দরুন। ১৭ ই অক্টোবর, শনিবার: আসামে ব্যাংকের শাখা বন্ধ থাকবে কাতি বিহু উপলক্ষে।

অক্টোবর মাসে ব্যাংকের দরজা বন্ধ থাকবে ১০ দিন! ২৩ শে অক্টোবর, শুক্রবার অথ্যাৎ দুর্গাপূজার সপ্তমী থেকে ২৬ শে অক্টোবর অর্থাৎ প্রতিটি ব্যাংক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের।২৯ শে অক্টোবর, শুক্রবার: বেশকিছু রাজ্যে ব্যাংকের শাখা বন্ধ থাকবে মিলাদ-ই-শরীফ উপলক্ষে। ৩০ শে অক্টোবর, শুক্রবার: বেশিরভাগ রাজ্যের শাখা বন্ধ থাকবে ঈদ-ই-মিলাদ উপলক্ষে। ৩১ শে অক্টোবর, শনিবার: পশ্চিমবঙ্গ, গুজরাট, ত্রিপুরা, ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যের ব্যাংকের শাখা বন্ধ থাকবে লক্ষ্মী পূজা, মহর্ষি বাল্মীকি জয়ন্তী, সরদার বল্লভ ভাই প্যাটেল জয়ন্তী উপলক্ষে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন